Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা কেন্দ্রের, এগিয়ে কলকাতার তিন হাসপাতাল

ভাল ফল করেছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ

বঙ্গের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা কেন্দ্রের, এগিয়ে কলকাতার তিন হাসপাতাল

শেষ আপডেট: 16 January 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বারংবার দাবি করেছে যে পশ্চিমবঙ্গে নাকি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। পরিষেবার মানও নিম্নগামী। অথচ খোদ কেন্দ্রীয় সরকার অন্য কথা বলছে। বঙ্গের স্বাস্থ্য সংক্রান্ত এক রিপোর্টে ভাল ফল করেছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ।  

কেন্দ্রীয় সরকারের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছে রাজ্যের তিনটি হাসপাতালের দুটি বিশেষ পরিষেবা। এই প্রথম কলকাতার তিনটি হাসপাতালের দুটি বিভাগের পরিষেবা নিয়ে সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই সার্টিফিকেট দিল। এক বছরের জন্য তা বলবৎ থাকবে। কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ এবং বিসি রায় পিজিআইপিএস-এর দুটি বিভাগের ওপর সমীক্ষা হয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, বিসি রায় হাসপাতাল 'মুসকান' প্রোগ্রামের অধীনে শর্তসাপেক্ষে গুণগতমানের জন্য শংসাপত্র পেয়েছে। অন্যদিকে, আরজিকর মেডিক্যাল এবং এনআরএস মেডিক্যাল কলেজ 'মুসকান' প্রোগ্রামের অধীনেই গুণগতমানের জন্য শংসাপত্র পেয়েছে। আবার 'লক্ষ্য' প্রোগ্রামের অধীনে আরজিকরের লেবার রুম গুণগতমানের জন্য শংসাপত্র পেয়েছে, পাশাপাশি মেটারনিটি ওটি শর্তসাপেক্ষে গুণগতমানের জন্য শংসাপত্র পেয়েছে। 

বঙ্গ বিজেপির নেতারা সুযোগ পেলেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে খোঁচা দেন মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে। দাবি করেন, পরিষেবা নাকি ভেঙে পড়েছে। অথচ কেন্দ্রে তাদেরই সরকারের স্বাস্থ্য মন্ত্রক শহরের তিনটি হাসপাতালকে তাদের পরিষেবার জন্য শংসাপত্র দিল। 


```