
শেষ আপডেট: 21 February 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো: তীরে এসে তরী ডোবা বলতে যা বোঝায়, ঠিক তাই হয়েছে উভয় বাংলা দলের ক্ষেত্রে। সন্তোষ ট্রফি (Santosh trophy) ও রঞ্জি ট্রফি (ranji trophy) দুটি সর্বভারতীয় আসরে বাংলা দল ব্যর্থ হয়েছে। রঞ্জিতে বাংলা দল ফাইনালে হার মেনেছে। কিন্তু সন্তোষ ট্রফিতে বাংলা মূল পর্বের চারটি ম্যাচেই হেরেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (sports minister arup biswas)। তিনি মঙ্গলবার মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে বলেছেন এই দুটি ক্ষেত্রেই বাংলার কর্তারা দায়ী। তারা কোটা পদ্ধতিতে দল গড়েছেন। শুধু তাই নয় কর্তারা দল নিয়ে আসার ফানুস উড়িয়েছেন।
মন্ত্রী রঞ্জিতে বাংলা দল নিয়ে রাগ উগরে দিয়ে বলেছেন ফাইনালের মতো ম্যাচে সুমন্ত্র গুপ্ত নামে এক আনকোরা ক্রিকেটারকে খেলানো হয়েছে। যে কিনা প্রথম শ্রেণীর কোনও ম্যাচ খেলিনি। কর্তারা নিজেদের কোটা পূরণ করেছেন।
রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ঢেলে সাজানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কর্তাদের ব্যর্থতায় সেটি ফলপ্রসূ হচ্ছে না। এও বলেছেন অরূপ। তিনি এদিন প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আইএফএ এবং সিএবি সংস্থার কর্তাদের অদক্ষতায় এসব ফল হচ্ছে। কলকাতার তিন প্রধান ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে। অথচ কোনও ফল নেই। এভাবে চলতে পারে না। আমাদের সকলকে এই নিয়ে ভাবা উচিত।
মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনে শীর্ষেন্দু, ‘এটিকে সরছেই’ জানালেন সবুজ মেরুন কর্তা