Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আর্দশ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

DG Rajeev Kumar

শেষ আপডেট: 18 March 2024 16:42

Rajiv Kumar Update: 

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীবকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগের তিন মাসের মধ্যেই তাঁকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। তবে শুধু রাজীব কুমারকে নয়, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দাদের টিম চলে যাওয়া, তারপর তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো ইত্যাদি পর্বের সময়ে তার প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গেছিল রাজ্য রাজনীতি। পরবর্তী সময়ে অবশ্য রাজীবকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কিছুদিন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজীব। সেই পদ থেকে তাঁকে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল তাঁকে। 

রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে নাম জানাতে হবে। সূত্রের খবর, বরিষ্ঠতা হিসেবে রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম পাঠানো হচ্ছে। 


```