Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রেজিস্ট্রার পদে ফিরিয়ে আনা হোক মানস চক্রবর্তীকে! হাইকোর্টে কী যুক্তি মেডিক্যাল কাউন্সিলের

২০১৯ সালের নভেম্বর মাসে অবসর হওয়ার পরও সরকারের অনুমোদন ছাড়াই দীর্ঘ ছ’বছর মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে ছিলেন মানস চক্রবর্তী।

রেজিস্ট্রার পদে ফিরিয়ে আনা হোক মানস চক্রবর্তীকে! হাইকোর্টে কী যুক্তি মেডিক্যাল কাউন্সিলের

ফাইল ছবি

শেষ আপডেট: 10 February 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: অবসরের পাঁচ বছর পরেও মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের পদে বসে ছিলেন মানস চক্রবর্তী। সেই ইস্যু আদালত পর্যন্ত গড়ালে তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ডেডলাইন শেষ হওয়ার আগেই ইস্তফা দেন তিনি। তবে ফের তাঁকে পদে ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ হল কাউন্সিল। নয়া রেজিস্ট্রার নিয়োগ না পর্যন্ত তাঁকে ফের ওই পদে ফিরিয়ে আনার আর্জি জানানো হয়েছে। 

২০১৯ সালের নভেম্বর মাসে অবসর হওয়ার পরও সরকারের অনুমোদন ছাড়াই দীর্ঘ ছ’বছর মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে ছিলেন মানস চক্রবর্তী। বেঙ্গল মেডিক্যাল আইন অনুযায়ী যা অবৈধ। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে আদালত নির্দেশ দেয় তাঁর পদত্যাগের। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা এবার পুর্নবিবেচনার আর্জি জানিয়েছে কাউন্সিল।

হাইকোর্টে রাজ্য জানিয়েছিল, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগের নোটিস দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে ওই পদের প্রার্থীদের পরীক্ষা রয়েছে। শীঘ্রই নিয়োগ করা হবে। তবে সেই যুক্তি গ্রহণ না করে বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় ওই পদ ছেড়ে দিতে হবে, না হলে আদালত তাঁকে সরিয়ে দেবে। সেই নির্দেশ মেনে আজ নির্ধারিত সময়ের আগে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন মানস চক্রবর্তী।

সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে কাউন্সিলের নয়া দাবি, রেজিস্ট্রারের অভাবে কাউন্সিলের গুরুত্বপূর্ণ কাজ ব্যহত হচ্ছে। তাই যতদিন না নয়া রেজিস্ট্রার নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত মানস চক্রবর্তীকেই ওই পদের দায়িত্ব সামলাতে দেওয়া হোক।


```