Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দোলনের অনুমতি দিচ্ছে না রাজ্য, মিড ডে মিল-সহ বিভিন্ন দাবিতে আদালতে গেল শিক্ষক সংগঠন

শিক্ষকদের অভিযোগ, কোথাও পর্যাপ্ত টেবিল, চেয়ার নেই। কোথাও টিনের চাল ফুটো। রয়েছে পরিকাঠামোগত এমনই নানাবিধ সমস্যা। এরই সঙ্গে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবি।

আন্দোলনের অনুমতি দিচ্ছে না রাজ্য, মিড ডে মিল-সহ বিভিন্ন দাবিতে আদালতে গেল শিক্ষক সংগঠন

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 December 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল শুক্রবার আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শিক্ষকদের অভিযোগ, কোথাও পর্যাপ্ত টেবিল, চেয়ার নেই। কোথাও টিনের চাল ফুটো। রয়েছে পরিকাঠামোগত এমনই নানাবিধ সমস্যা। এরই সঙ্গে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবি। এই দাবিতে আগামী ১৭ ডিসেম্বর বিকাশ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল শিক্ষকদের সংগঠন ‘উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

এজন্য পুলিশের কাছে অনুমতিও চেয়েছিলেন তাঁরা। অভিযোগ পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন তাঁরা। চিকিৎসক সংগঠনের কথায়, "শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে চাওয়া হয়েছিল, সেই অনুমতি টুকুও দিল না পুলিশ। বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয়েছে।" এ ব্যাপারে রাজ্যের অবশ্য কোনও বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে খুশি নয় শিক্ষামহল। কারণ বরাদ্দ বৃদ্ধির পরিমাণ এতই কম যে তাতে পুষ্টিকর খাদ্য পাওয়া আদৌ সম্ভব নয় বলেই দাবি। এই বিষয়টিরই সমালোচনা হচ্ছে। 

প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড ডে মিলের বরাদ্দ! বর্তমানে বাজারের যা অবস্থা তাতে এইটুকু বরাদ্দ বৃদ্ধিতে কীভাবে চলবে তা নিয়েই প্রশ্ন। শেষবার ২০২২ সালে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে হয়েছিল ৮.১৭ টাকা। এখন দু'বছর পর সেই বরাদ্দই যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ল। এছাড়াও রয়েছে একাধিক দাবি। যা নিয়ে আন্দোলন করতে চান শিক্ষকরা।


```