Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লোকালয়ে যেন না আসে! বন্য জন্তুদের খাদ্যের টান মেটাতে বড় উদ্যোগ রাজ্যের

গত বছরের ডিসেম্বরে ওড়়িশা থেকে বাংলার জঙ্গলমহলে হানা দিয়েছিল বাঘিনি জিনাত। টানা ১০ দিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল লাগায়ো একাংশ এলাকায় দাপিয়ে বেড়িয়েছিল সে।

লোকালয়ে যেন না আসে! বন্য জন্তুদের খাদ্যের টান মেটাতে বড় উদ্যোগ রাজ্যের

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 May 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ডিসেম্বরে ওড়়িশা থেকে বাংলার জঙ্গলমহলে হানা দিয়েছিল বাঘিনি জিনাত। টানা ১০ দিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল লাগায়ো একাংশ এলাকায় দাপিয়ে বেড়িয়েছিল সে। খাবারের খোঁজেই বাঘিনির আগমন কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চাও হয়।

বাঘিনি জিনাত একা নয়, ফি-বছরই দলমার হস্তীকূল খাবারের খোঁজে হানা দেয় জঙ্গলমহলের লোকালয়ে। তথৈবচ হাল উত্তরবঙ্গেও। সেখানেও হামেশাই খাবারের খোঁজে লোকালয়ে হানা দেয় বন্য জন্তুরা। প্রাণহানির ঘটনাও ঘটে। বন্য জন্তুদের এই লোকালয়ে হানা ঠেকাতে এবার বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য (Environment for Wild Animals)।

বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে সেই উদ্যোগের কথা জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, খাবারের খোঁজে অনেক সময় বন্য জন্তুরা জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে। তাদের আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটে। তাই জঙ্গলে বন্য জন্তুর উপযোগী খাদ্য তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, জলদাপাড়া, গরুমারা ,মহানন্দা, বক্সা-সহ অরণ্য এলাকা খাবারের অভাব দূর করার জন্য় ৫৬২ একর এলাকায় পশু খাদ্যের উপযোগী ঘাসের চাষ করা হবে। বর্ষার আগেই এই প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠকে উপস্থিত বনকতার্দের নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "বন্যেরা বনে সুন্দর। তাই বনের মধ্যেও ওদের খাবারের ব্যবস্থা করতে হবে। যাতে খাবারের টান তৈরি না হয়।"

বন দফতর সূত্রের খবর, শুধু উত্তরবঙ্গ নয়, একইভাবে দক্ষিণবঙ্গের জঙ্গলেও বন্য জন্তুর উপযোগী খাদ্যের পরিবেশ গড়ে তোলা হচ্ছে।


```