Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাগাতার কর্মবিরতি, চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে, বার্তা স্বাস্থ্যসচিবের

স্বাস্থ্যসচিবের বক্তব্য, আরজিকরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছে রাজ্য সরকার।

লাগাতার কর্মবিরতি, চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে, বার্তা স্বাস্থ্যসচিবের

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। কার্যত সব মেডিক্যাল কলেজে চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় তাঁদের আন্দোলনকে ন্যায্য দাবি করেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার বার্তা দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সাংবাদিক বৈঠক করে এদিন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সব পরিষেবা স্বাভাবিক রাখার কথা বলেন। 

স্বাস্থ্যসচিবের বক্তব্য, আরজিকরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছে রাজ্য সরকার। দোষীদের কড়া শাস্তির দাবি তাঁরাও জানাচ্ছে। এই ঘটনার অপরাধী ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছে, তদন্তও চলছে। কিন্তু আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় বহু মানুষের ভোগান্তি হচ্ছে, সেই দিকেও নজর দেওয়া দরকার, এমনই মত নারায়ণ স্বরূপ নিগমের। তিনি বলেছেন, ''মুখ্যমন্ত্রী নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। অপরাধী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছে, যে কোনও তদন্তে এটা মনে হয়ে সবচেয়ে দ্রুত গ্রেফতারি। আরজি করে যা হয়েছে তার কঠোর নিন্দা করে সরকার।''

আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। তবে অনেকের সন্দেহ তার সঙ্গে আরও কেউ জড়িত আছে এই ঘটনায়। তাই আসল দোষীদের শাস্তির দাবিতেই চলছে লাগাতার আন্দোলন, আর তার জেরেই কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, দোষীদের কঠোর শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ঘটনায় দোষীর ফাঁসির দাবিও তোলা হয়েছে।  

গত শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য তোলপাড় আরজি কর কাণ্ড নিয়ে। ধীরে ধীরে ঘটনার প্রতিবার রাজ্যের সীমানা অতিক্রম করে গোটা দেশেই ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় হচ্ছে মিছিল, বিক্ষোভ। একাধিক মেডিক্যাল কলেজ থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা, সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। একই ছবি ধরা পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়েও। সেখানেও চলছে দেদার লেখালেখি। প্রতিবাদের ঝাঁজ যে প্রতিনিয়ত বাড়ছে তা বলাই বাহুল্য। 


```