Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইচ্ছে মতো প্রাইভেট প্র্যাকটিস নয়, সরকারি চিকিৎসকদের বড় নির্দেশ রাজ্যের

আর ইচ্ছে মতো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসকরা। এ ব্যাপারে সোম থেকে শনি, চিকিৎসকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দফতর।

ইচ্ছে মতো প্রাইভেট প্র্যাকটিস নয়, সরকারি চিকিৎসকদের বড় নির্দেশ রাজ্যের

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 January 2025 07:19

দ্য ওয়াল ব্যুরো: আর ইচ্ছে মতো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসকরা। এ ব্যাপারে সোম থেকে শনি, চিকিৎসকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যভবন সূত্রের খবর, এব্যাপারে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের পক্ষ থেকে আট পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি রোগী স্বার্থ, ইমার্জেন্সি পরিষেবার উন্নতি এবং মেডিক্যাল কলেজগুলিতে গবেষণার উন্নতি-সহ চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। টানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করা যাবে না বলেও জানানো হয়েছে।

নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা হয়েছে, সোম থেকে শনি, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কোনও সরকারি শিক্ষক-চিকিৎসক। প্রত্যেক শিক্ষক-চিকিৎসককে সপ্তাহে কমপক্ষে ৪২ ঘণ্টা ডিউটি করতেই হবে। অর্থাৎ অফ ডে ছাড়া বাকি দিনে উপস্থিতি বাধ্যতামূলক।

প্রতিটি বিভাগে প্রতিদিন একজন করে শিক্ষক-চিকিৎসকের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য প্রতিটি বিভাগে দু'জনের বেশি শিক্ষক-চিকিৎসক একযোগে ছুটি নিতে পারবেন না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। ইর্মাজেন্সি বিভাগেও পর্যাপ্ত কর্মীর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ হামেশাই ওঠে। ডিউটি আওয়ার্সে অনেকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন বলেও অভিযোগ। এবার এবিষয়ে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।


```