Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্থান নির্বাচন করতে পারে না দল, নওসাদদের ধর্মতলার সভার বিরোধিতায় যুক্তি রাজ্যের

রাজ্য সরকারের তরফে আইএসএফ-এর সভার স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হল।

স্থান নির্বাচন করতে পারে না দল, নওসাদদের ধর্মতলার সভার বিরোধিতায় যুক্তি রাজ্যের

শেষ আপডেট: 18 January 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের  সামনে প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে আইএসএফ। যে জায়গায় তৃণমূল কংগ্রেস ২১ জুলাইয়ের সভা করে ঠিক সেখানেই নওসাদরা সভা করতে চান। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে আইএসএফ-এর সভার স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হল।

রাজ্যের বক্তব্য, দলীয় অনুষ্ঠান করার অধিকার সব দলের আছে, কিন্তু স্থান নির্বাচন তারা নিজেরা করতে পারে না। যে জায়গায় সভা করার আর্জি জানানো হয়েছে তার কাছেই শহিদ মিনার রয়েছে। এছাড়া ইডেন গার্ডেনের সামনেও বিস্তীর্ণ এলাকা রয়েছে। এন্টালির রামলীলা ময়দানেও সভা হতে পারে। এর পাশাপাশি রাজ্যের যুক্তি, রবিবার ভিন্টেজ কার র‍্যালি আছে শহরে, ভিক্টোরিয়া হাউসের সামনের স্টেটসম্যান হাউজই তার উদ্যোক্তা। 

তবে মামলাকারীর আইনজীবীর দাবি, তারা দুপুর ১টা থেকে সভা শুরু করবে। কার র‍্যালি নিয়ে কোনও সমস্যা হবে না। কোনও অশান্তিও হবে না। গোটা  সভাস্থল ক্যামেরা নজরদারিতে থাকবে। পাঁচ হাজার লোক থাকবে। চার ঘণ্টার সভা হবে। 

দু পক্ষের বক্তব্য শুনে বিচারপতির প্রশ্ন, অন্য কোনও রাজনৈতিক দল সভা করলে কোনও সমস্যা হয় না, তাহলে এক্ষেত্রে সমস্যার কথা উঠছে কেন? তিনি স্পষ্ট জানান, যদি কোনও সমস্যা হয় তাহলে পুলিশ দেখবে। ভিন্টেজ কার র‍্যালি শেষের পরে সভা হলে অসুবিধা হওয়ার কথা নয়। তবে আদালতে কার      র‍্যালির রুট চার্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। দুপুর ২টোয় এই মামলার রায়দান। 

এর আগে ধর্মতলার মোড়ে অমিত শাহর সভা করতে চেয়ে পুলিশের কাছে বাধা পেয়েছিল বিজেপি। তার পর শুভেন্দু অধিকারী তা নিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। শেষে বিজেপিকে ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। 


```