
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 3 July 2024 20:45
কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে, তাঁর পরিবারের একজন সদস্যকে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা হল, পরিবারের সদস্যের চাকরি পেতে গিয়ে হয় দীর্ঘ সময় লাগছে, অথবা বহু প্রার্থীর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে। ফলে সরকারের বিরুদ্ধে মামলা করছেন কেউ কেউ। সেই আইনি টানাপড়েন চলছে বছরের পর বছর ধরে।
এই অব্যবস্থা দূর করার দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, মৃত সরকারি কর্মচারীর পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে সরকার চাকরি দিচ্ছে, অথচ সরকারি দফতরেই সহানুভূতি অমিল। দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মৃতের পরিবারকে।
বুধবার পঞ্চায়েত দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এ ব্যাপারে ঢিলেমি আর চলবে না। এ ব্যাপারে কয়েক দফা নির্দেশিকা জারি করা হয়েছে—
নবান্ন সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত দফতর এই যে প্রক্রিয়া শুরু করল, তা বিক্ষিপ্ত কোনও উদ্যোগ নয়। রাজ্য সরকারের সমস্ত দফতরকে এখন এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অর্থাৎ পঞ্চায়েত দফতর যে পদক্ষেপ করল তা বাকি সব দফতর এবার অনুসরণ করবে।