Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

‘রাজ্য সরকার পরামর্শ শুনছে না’, তাঁদের বলেছেন মণিপুরের রাজ্যপাল, দাবি সিপিএম নেত্রী বৃন্দার

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা দলের মহিলা সমিতির নেত্রী বৃন্দা কারাতের (Brinda karat) দাবি, মণিপুরের রাজ্যপাল (Manipur governor) অনুসূইয়া উইকি তাঁদের বলেছেন, রাজ্যপাল এন বীরেন সিংয়ের সরকার তাঁর পরামর্শ কানে তুলছে না। রাজ

‘রাজ্য সরকার পরামর্শ শুনছে না’, তাঁদের বলেছেন মণিপুরের রাজ্যপাল, দাবি সিপিএম নেত্রী বৃন্দার

শেষ আপডেট: 15 August 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা দলের মহিলা সমিতির নেত্রী বৃন্দা কারাতের (Brinda karat) দাবি, মণিপুরের রাজ্যপাল (Manipur governor) অনুসূইয়া উইকি তাঁদের বলেছেন, রাজ্যপাল এন বীরেন সিংয়ের সরকার তাঁর পরামর্শ কানে তুলছে না। রাজ্যপাল উইকি তাঁদের আরও বলেছেন, সুপ্রিম কোর্ট মণিপুরের পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ায় তিনি খুশি। কারণ, রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন।

একটি সর্ব ভারতীয় অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বৃন্দা জানিয়েছেন, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির তরফে তাঁরা ইম্ফলে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সঙ্গে যৌন নিপীড়নের শিকার দুই নারী এবং লাঞ্ছিতা দুই মহিলার অভিভাবকেরাও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় ছিলেন।

সাক্ষাৎকারে বৃন্দা মুখ্যমন্ত্রী সমালোচনা করে বলেন, একশো দিন পেরিয়ে গেলেও এন বীরেন সিং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার কোনও চেষ্টাই করেননি। তাঁর প্রশাসনও আক্রান্তদের কাছে সেভাবে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীও পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন। (Manipur governor)

বৃন্দার কথায়, মণিপুরের অনেক জায়গায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেই সব জায়গা দেখে মনে হবে সীমান্তে দাঁড়িয়ে আছি। জায়গায় জায়গায় সেনা-আধা সেনার ব্যারিকেড। মানুষের যাতায়াত বন্ধ। তাঁর কথায়, কুকি এবং মেইতেই, দু-পক্ষই মনে করেন, স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সবচেয়ে বড় বাধা স্বয়ং মুখ্যমন্ত্রী।

সিপিএম নেত্রী সাক্ষাৎকারে রাজ্যপাল উইকির ভূয়সী প্রশংসা করেছেন। অনুসূইয়া উইকি এর আগে ছত্তীসগড়ের রাজ্যপাল ছিলেন। এ বছর ফেব্রুয়ারিতে তাঁকে মণিপুরের রাজ্যপাল করা হয়। মধ্যপ্রদেশের বাসিন্দা ৬৬ বছর বয়সি উইকি প্রাক্তন কংগ্রেস নেত্রী। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিন মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন।

বৃন্দা বলেন, বাকিদের থেকে রাজ্যপালের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন। তিনি রাজভবনকে আক্রান্ত মানুষের জন্য খুলে দিয়েছেন। তাঁদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। মৃতদেহ স্বজনদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন।

বৃন্দার কথায়, রাজ্যপাল তাঁদের বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি এমনই যে তাঁর যে ভূমিকা পালন করা দরকার তা তিনি করতে পারছেন না। আরও বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে রাজ্যপাল হিসাবে তাঁর যাঁদের যা পরামর্শ দেওয়ার তিনি দিয়ে চলেছেন। এবার তাঁদের কার্যকর ভূমিকা নেওয়ার কথা।’ রাজ্যপালের এই অসহায় বক্তব্যে স্পষ্ট মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন তাঁর কথা শুনছেন না।

যাদবপুরের নিহত ছাত্রের বাড়িতে যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল


```