Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাজ্য যদি সুপ্রিমকোর্টে যায়! ধর্মতলার সভা নিয়ে ক্যাভিয়েট দাখিল বিজেপির

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষ মুহূর্তে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ আদালতে গেলে যদি সভা বাতিল বা স্থগিত হয়ে যায়, সম্ভবত এমন আশঙ্কা থেকেই বঙ্গ বিজেপির তরফে আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

রাজ্য যদি সুপ্রিমকোর্টে যায়! ধর্মতলার সভা নিয়ে ক্যাভিয়েট দাখিল বিজেপির

শেষ আপডেট: 24 November 2023 14:32

 দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৯নভেম্বর শনিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে বিজেপি। শর্ত সাপেক্ষে শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য শীর্ষ আদালতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এরই মাঝে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষ মুহূর্তে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ আদালতে গেলে যদি সভা বাতিল বা স্থগিত হয়ে যায়, সম্ভবত এমন আশঙ্কা থেকেই বঙ্গ বিজেপির তরফে আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

ক্যাভিয়েট দাখিলের অর্থ, রাজ্য শীর্ষ আদালতে গেলেও বিজেপির বক্তব্য না শুনে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না শীর্ষ আদালত।

বিজেপিকে ২৯ নভেম্বর ধর্মতলায় সভার অনুমতি দেওয়ার পাশাপাশি আয়োজনকারীদের উদ্দেশে বেশ কিছু শর্ত জারি করেছে আদালত। আদালতের তরফে মোট ১৮টিশর্ত দেওয়া হয়েছে। সেই শর্ত না মানলে সভার আয়োজনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

এর আগে এবিষয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। যদিও জনবহুল এলাকায় কাজের দিনে সভা নিয়ে আপত্তি জানিয়ে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতে বিজেপির তরফে দাবি করা হয়, ধর্মতলায় প্রতিবছর তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি পালিত হয়। সেক্ষেত্রে পুলিশ অনুমতি দিলে এক্ষেত্রে দেওয়া হবে না কেন?

দু'তরফের সওয়াল জবাবের পর বিজেপিকে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে যেহেতু এই ধরনের জনসমাবেশে ট্রাফিক ব্যবস্থার অবনতি হয় তাই পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে যুক্তিসঙ্গত কিছু  বিধিনিষেধ আরোপ করতে পারে বলে জানিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, মোট ১৮ দফা শর্ত আরোপ করা হয়েছে। তা না মানলে আয়োজনকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। 


```