Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেলে পড়া বিল্ডিং নিয়ে বড় পদক্ষেপ! খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে কমিটি গড়ল রাজ্য

বছরের শুরুতে তাসের ঘরের মতো একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহুতল ঘিরে বিতর্কও কম হচ্ছে না।

হেলে পড়া বিল্ডিং নিয়ে বড় পদক্ষেপ! খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে কমিটি গড়ল রাজ্য

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 14 February 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীন, ট্যাংরা, কামারহাটি, বিধাননগর, বাগুইআটি, তপসিয়া। বহুতল হেলে পড়ার তালিকা দীর্ঘতর। বছরের শুরুতে তাসের ঘরের মতো একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহুতল ঘিরে বিতর্কও কম হচ্ছে না।

ইতিমধ্যে এ ব্যাপারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে সরকার। একই সঙ্গে আগামীদিনে ফের কোনও বহুতল হেলে পড়লে বা বেআইনি নির্মাণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা যায়, তা ঠিক করতে খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে বিশেষ কমিটি গড়ল রাজ্য।

জানা যাচ্ছে, আট সদস্যের এই কমিটির মাথায় রয়েছেন রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব অরূপরতন মুখোপাধ্যায়। এছাড়াও কমিটিতে রয়েছেন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটেরের চিফ ইঞ্জিনিয়ার, খড়্গপুর আইআইটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান বিপ্লবকান্তি সেনগুপ্ত। এছাড়া কমিটিতে রয়েছেন আরও দুই বিশেষজ্ঞ আর্কিটেক্ট। এছাড়াও রাজ্যের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারাও রয়েছেন ওই কমিটিতে।

কমিটির কাজ কী হবে?

নবান্ন সূত্রের খবর, কোথাও বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠলে এখন থেকে এই কমিটি সেই অভিযোগের তদন্ত করবে। এমনকী কীভাবে সমস্যার সমাধান করা যাবে, তা নিয়ে প্রযুক্তিগত মতামতও দেবেন কমিটির সদস্যরা।

প্রসঙ্গত বেআইনি বহুতল বিতর্কে ইতিমধ্যে পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠকে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাকে নষ্ট করছে, তাদের দিন শেষ।

বেআইনি নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিরহাদ এও বলেন, “এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ।” বিল্ডিং বিভাগের আধিকারিকদের মেয়র নির্দেশ দেন, "বেআইনি নির্মাণ চিহ্নিত হলেই কড়া পদক্ষেপ করুন। সেই বিল্ডিং-এর গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড।" 

তবে ফ্ল্যাট হেলে পড়ার জেরে বহু বাসিন্দাও সমস্যা পড়ছিলেন। তাঁদের বক্তব্য ছিল, লোন নিয়ে ফ্ল্যাট কিনে পথে বসে গেলাম। সূত্রের খবর, ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার থেকে প্রতিটি বহুতল নির্মাণের আগে তার প্ল্যান এবং সেখানকার জমি-সহ যাবতীয় তথ্য খতিয়ে দেখবে নয়া কমিটি। 


```