Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে ব্যর্থ রাজ্য, সময় চাইল ২ সপ্তাহ

বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের জনস্বার্থ মামলায় এই নির্দেশের পর মোট তিন মাস সময় পেল রাজ্য।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে ব্যর্থ রাজ্য, সময় চাইল ২ সপ্তাহ

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 20 February 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে ব্যর্থ রাজ্য সরকার। আরও ২ সপ্তাহ সময় চাওয়া হলে প্রধান বিচারপতি সেই আর্জিতে রাজি হয়েছেন। এর আগে রিপোর্ট দিতে রাজ্যকে আড়াই মাস সময় দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের জনস্বার্থ মামলায় এই নির্দেশের পর মোট তিন মাস সময় পেল রাজ্য। চলতি বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সে কথা জানান সরকার পক্ষের আইনজীবী।

গত ২ জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট পেশ করেছিল রাজ্য। প্রধান বিচারপতি সেই রিপোর্ট দেখে অসন্তুষ্ট হন। মন্তব্য করে বলেন, "আগামী বর্ষার আগে কিছু তো করুন। এখনই শুরু না করলে তো কিছুই করতে পারবেন না।"

তিনি আরও বলেছিলেন, "এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। যন্ত্র কোথায় বসবে? কত জনকে পুনর্বাসন দিতে হবে? এলাকা দখল মুক্ত করতে হবে, এই সব তথ্য কোথায়?" প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল, এই বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বস্তুত, ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের আরও তিনটি ব্লক। কেশপুর এবং চন্দ্রকোনা ১ ও ২ ব্লককে প্রকল্পে যুক্ত করার কথা বুধবার বিধানসভায় জানান সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক-১, পাঁশকুড়া পুরসভা আগেই মাস্টার প্ল্যানের অংশ ছিল। সঙ্গে আরও তিনটি ব্লককে যুক্ত করা হয়েছে মাস্টার প্ল্যানে। কিন্তু জমি-জট দেখা দেওয়ায় প্রকল্পের বাস্তবায়ণ নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 


```