Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন? সুপ্রিম কোর্টে রাজ্য

'৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন, কেন যোগ্য-অযোগ্যদের বিভাজন করা হল না', এই প্রশ্নেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন? সুপ্রিম কোর্টে রাজ্য

শীর্ষ আদালতে এসএসসি।

শেষ আপডেট: 24 April 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট যেভাবে ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে তাতে যে তাঁরা একেবারেই খুশি নন, বরং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছেন, সোমবারই একথা জানিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

এবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাল এসএসসি। '৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন, কেন যোগ্য-অযোগ্যদের বিভাজন করা হল না', মূলত এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি, যারা চাকরি পেয়েছেন, তাঁদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক ১২ শতাংশ সুদ-সমেত ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়।

রায় বেরানোর পর সোমবারই সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, 'এই যে যোগ্য-অযোগ্যের যে বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এফিডেভিট সহকারে এই কোর্টে পেশ করেছি। আমরা বলেছি, আমাদের চোখে, এবং অবশ্যই সিবিআইয়ের অনুসন্ধানের পরে, কতজন মোট নিয়োগ পেয়েছেন, এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে, সেটা ওএমআর সংক্রান্ত হোক বা র‍্যাঙ্ক জাম্পিং-এর অভিযোগ হোক, সেটা কিন্তু আলাদা করে দিয়েই আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তারপরেও এক ধাক্কায় সবার চাকরি বাতিলের প্রশ্নে সহমত হতে পারছি না।"

সূত্রের খবর, এসএসসির পাশাপাশি চাকরিহারারাও বুধবার এ ব্যাপারে মামলা দায়ের করতে যাচ্ছেন শীর্ষ আদালতে। এখন দেখার শীর্ষ আদালত এ ব্যাপারে কী পদক্ষেপ করে। 


```