আজ রাজ্য বাজেট। তবে এই নিয়ে কৌতূহল মূলত সীমিত হয়ে গেছে শুধু দুটি প্রশ্নে, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়বে, আর মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে কত শতাংশ। বাজেটের আগে ওই দুটি প্রশ্নই ঘুরতে ফিরতে দেখা গেছে বাংলার হাটে বাজারে।

শেষ আপডেট: 5 February 2026 19:10
আজ রাজ্য বাজেট। তবে এই নিয়ে কৌতূহল মূলত সীমিত হয়ে গেছে শুধু দুটি প্রশ্নে, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়বে, আর মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে কত শতাংশ। বাজেটের আগে ওই দুটি প্রশ্নই ঘুরতে ফিরতে দেখা গেছে বাংলার হাটে বাজারে।
এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ নেই। সরকারের মেয়াদ রয়েছে মধ্য মে পর্যন্ত। সেই পর্যন্ত খরচ খরচা চালানোর জন্য একটা ভোট অন অ্যাকাউন্ট বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করবেন।