Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত কুকুরের মাংস খাচ্ছে মানুষ! লকডাউনে সামনে এল মর্মান্তিক ভিডিও, কেঁপে উঠছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালায় মরা কুকুরের মাংস খাচ্ছেন এক ব্যক্তি! লকডাউনের মধ্যে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে স্তম্ভিত সকলে। গত কয়েক দিন ধরেই সামনে এসেছে লকডাউনে আটকে পড়া শ্রমিকরা দলে দলে নিজের রাজ্যে ফিরছেন পায়ে হেঁটে। খিদের জ্বালায় উ

মৃত কুকুরের মাংস খাচ্ছে মানুষ! লকডাউনে সামনে এল মর্মান্তিক ভিডিও, কেঁপে উঠছেন নেটিজেনরা

শেষ আপডেট: 21 May 2020 17:21

দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালায় মরা কুকুরের মাংস খাচ্ছেন এক ব্যক্তি! লকডাউনের মধ্যে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে স্তম্ভিত সকলে। গত কয়েক দিন ধরেই সামনে এসেছে লকডাউনে আটকে পড়া শ্রমিকরা দলে দলে নিজের রাজ্যে ফিরছেন পায়ে হেঁটে। খিদের জ্বালায় উপায়ান্তর নেই তাঁদের। দিন কয়েক আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেললাইনে ১৬ জন শ্রমিক মারা যাওয়ার পরে ভাইরাল হয়েছিল রেললাইনে পড়ে থাকা রুটির ছবি। দেশের বড় অংশের মানুষ সরব হয়েছেন খাদ্য নিরাপত্তার প্রশ্নে। কিন্তু তারই মধ্যে আরও একটি মর্মন্তুদ দৃশ্য যেন কাঁপিয়ে দিল নেটিজেনদের। রাজস্থানের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের উপরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দু'মিনিটের ওই ভিডিওয় দেখা যায়, রাস্তার ধারে বসে রয়েছেন কেউ একজন। দেখেই বোঝা যায়, দীর্ঘদিন খাওয়া জোটেনি। তাঁর সামনে পড়ে রয়েছে একটি কুকুরের মৃতদেহ। ভিডিওয় দেখা গেছে, মৃত কুকুরটির দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন ওই ব্যক্তি! ওই ভিডিওতেই খানিক পরে দেখা যায় রাস্তায় গাড়ি থামিয়ে তা থেকে নেমে এসে কেউ একজন ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও জলের বোতল দিলেন। দেখুন ভিডিওটি। https://twitter.com/anany_b/status/1263179845300744197 সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে কার্যত শিউরে উঠছেন সকলে। লকডাউনের ফলেই এই চরম দারিদ্রের চেহারা দেখা যাচ্ছে বলে মত রেখেছেন অনেকে। তবে ওই ব্যক্তি শ্রমিক কিনা, কেন ওভাবে তাঁকে মৃত কুকুরের মাংস খেতে হল, তা জানা যায়নি।

```