Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

স্টারবাকস বয়কটের হিড়িক! এমন কী বিজ্ঞাপন বানাল বিখ্যাত এই কফিহাউস ব্র্যান্ড?

দ্য ওয়াল ব্যুরো: 'বয়কট' (boycott) শব্দটা আজকাল মুড়িমুড়কির মতই বাজারে চলছে। কিছু হোক বা না হোক, টুইটার-ফেসবুক জুড়ে একাংশ হইচই জুড়ে দিচ্ছেন, 'অমুক বয়কট করা হোক'। যদিও বাস্তবে তার কতটা প্রভাব পড়ে, সেটাই একটা প্রশ্ন! নেটদুনিয়ার একাংশের এবার

স্টারবাকস বয়কটের হিড়িক! এমন কী বিজ্ঞাপন বানাল বিখ্যাত এই কফিহাউস ব্র্যান্ড?

শেষ আপডেট: 12 May 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো: 'বয়কট' (boycott) শব্দটা আজকাল মুড়িমুড়কির মতই বাজারে চলছে। কিছু হোক বা না হোক, টুইটার-ফেসবুক জুড়ে একাংশ হইচই জুড়ে দিচ্ছেন, 'অমুক বয়কট করা হোক'। যদিও বাস্তবে তার কতটা প্রভাব পড়ে, সেটাই একটা প্রশ্ন!

নেটদুনিয়ার একাংশের এবার আক্রোশের নতুন লক্ষ্য, বিশ্ববিখ্যাত মার্কিন কফিহাউস ব্র্যান্ড 'স্টারবাকস' (Starbucks)! সৌজন্যে, তাদের বানানো একটি বিজ্ঞাপন (new ad)।

সম্প্রতি বিজ্ঞাপনের মাধ্যমে নানা স্পর্শকাতর সামাজিক বিষয়কে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে নানা বিপণন সংস্থা। স্টারবাকস ইন্ডিয়ার নতুন বিজ্ঞাপনটিও সেরকমই এক বিষয়কে নিয়ে বানানো। দেখা যাচ্ছে, স্টারবাকসের কফিহাউসে অপেক্ষা করছেন এক প্রৌঢ় দম্পত্তি। দু'জনেই প্রায় থমথমে মুখে বসে। অপেক্ষা করছেন তাঁদের ছেলের জন্য। ভদ্রলোক তাকে ফোন করলেন। মোবাইলে ছবির ওপরে নাম 'সেভ' করা— 'অর্পিত'। খানিক পরেই সে এসে ঢুকল। তবে 'ছেলে' নয়। এসে ঢুকল আধুনিকা এক তরুণী।

https://twitter.com/StarbucksIndia/status/1656133960924012545?s=20

লিঙ্গসাম্য, লিঙ্গ-পরিবর্তন, সমলিঙ্গ ও বিষমলিঙ্গ ইত্যাদি ধারণা নিয়ে দেরিতে হলেও ভারতীয় সমাজে আলোচনা হচ্ছে, বিতর্কও হচ্ছে। অনেকের কাছেই যদিও মেনে নিতে পারাটা এখনও খুব কঠিন। যেমন এই বিজ্ঞাপনের ভদ্রলোক। তিনি স্পষ্টতই ছেলের এই সিদ্ধান্ত মানতে পারেননি। কিন্তু তারপরেই দেখা যায়, তিনি উঠে গিয়ে কফি অর্ডার করলেন। আর খানিক পরেই ডেলিভারি থেকে ডাক এল, 'অর্পিতার জন্য কফি…'

আরও পড়ুনঃ সূর্য উগরে দিল বিধ্বংসী মহাজাগতিক ঝড়, তাতে আপনার কী সমস্যা হবে, আর পাখিদের?

অতীব স্পর্শকাতর এই ইস্যুটি যতই বাবা-মায়ের কাছে কঠিন হোক, দিনের শেষে তো সন্তান তাঁদেরই। কীভাবে তাকে বাদ দেবেন তাঁরা? তাই 'মেয়ের' দিকে তাকিয়েই বাবা বলেন, 'আমার কাছে তো তুই আজও আমারই সন্তান। শুধু নামের শেষে একটা অক্ষরই তো বাড়তি যোগ হয়েছে, তাই না?' কঠিন বাস্তবের চাইতেও সহজ হয়ে ওঠে বাবার স্নেহ।

https://twitter.com/ShefVaidya/status/1656922669038854144?s=20

এদিকে এই ইস্যুতেই বেজায় চটেছেন নেটদুনিয়ার একাংশ। তাঁদের বক্তব্য, অতি-আধুনিকতার নামে এইসবকে মোটেই সমর্থন করতে পারছেন না তাঁরা। কেউ কেউ বলছেন, এত দাম দিয়ে কফি খেতে গিয়ে এত বাড়তি জ্ঞান শোনা যাবে না। অনেকে বলছেন, আমরা নিজেদের ব্যাপারটা নিজেই বুঝে নেব, পশ্চিমী বহুজাতিক সংস্থা যেন আমাদের ব্যাপারে নাক না গলায়। নেটিজেনদের কারোর মতে, পৃথিবীতে এত সমস্যা থাকতে স্টারবাকসের এই ব্যাপারটাতেই নজর এল, এ তো একেবারে 'wokeism'-এর চূড়ান্ত! বস্তুত, এই 'wokeism'-এর প্রতিই বেশিরভাগের রাগ গিয়ে পড়েছে। এই সুরেই সবাই বলছেন, 'স্টারবাকসকে বয়কট করা হোক'।

বস্তুত, লিঙ্গ-পরিচয় নিয়ে আজও আমাদের নাগরিক সমাজে নানা প্রশ্ন ওঠে। তৃতীয় লিঙ্গ, সমকামিতা ইত্যাদি নানা ইস্যুকে ঘিরে তোলপাড় হয় রাজনীতি। এখনও ভারতীয় সমাজ এই ব্যাপারে উদারতা দেখাতে পারেনি। যদিও চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না কেউ। স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবধি অত্যন্ত উদার দৃষ্টিভঙ্গির সঙ্গে বিষয়গুলোকে বিচার করছেন। কিন্তু তারপরেও যে এখনও অনেকটা পথ যাওয়া বাকি, এই ঘটনা সেটাই আরেকবার বুঝিয়ে দিচ্ছে।

https://twitter.com/Saffron_sv/status/1656954481358012417?s=20
https://twitter.com/MNageswarRaoIPS/status/1656536865682407430?s=20
https://twitter.com/iChitturi/status/1656874747903496197?s=20

তবে সবাই যে নিন্দায় মুখর এমন নয়। আশার আলোও দেখিয়েছেন অনেকে। 'খুবই সময়পোযোগী, দরকারিও বটে', বলে সমর্থন জানিয়ে টুইট করেছেন অনেকেই। দিনের শেষে মানুষ পরিচয়টাই যে আসল, স্টারবাকসের বিজ্ঞাপনে সেটাই আবার প্রমাণ হল, বলছেন তাঁরা। কথাতেই যে আছে, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

নারীসঙ্গে ইমরান, প্লেবয় থেকে প্রধানমন্ত্রীর হওয়ার পথে অনেক মহিলা


```