Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিঃশব্দেই বিয়ে সারলেন তারকা ডিফেন্ডার সন্দেশ, রাশিয়ান পাত্রীর পেশা জানেন

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন, কেমনই বা হল বিয়ের কার্ড, কী নিয়ে যাওয়া যাবে বিয়ের অনুষ্ঠানে, হনিমুন কোথায় সারবেন তাঁরা, এই নিয়ে আলোচনা চলছেই।

নিঃশব্দেই বিয়ে সারলেন তারকা ডিফেন্ডার সন্দেশ, রাশিয়ান পাত্রীর পেশা জানেন

শেষ আপডেট: 9 December 2021 13:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন, কেমনই বা হল বিয়ের কার্ড, কী নিয়ে যাওয়া যাবে বিয়ের অনুষ্ঠানে, হনিমুন কোথায় সারবেন তাঁরা, এই নিয়ে আলোচনা চলছেই। তার মধ্যেই ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানও বিয়ে সেরে ফেললেন একেবারে নিঃশব্দেই। আগে থেকে সন্দেশের বান্ধবী সম্পর্কে ভারতীয় ফুটবলে কোনও খোঁজখবরও ছিল না। একেবারে চুপচাপ আসল কাজ সেরে ফেলেছেন ক্রোয়েশিয়ায় খেলতে যাওয়া এই ভারতীয়। সন্দেশের স্ত্রী এ দেশেরও নন, ইভাঙ্কা পাভলোভা পেশায় ফটোগ্রাফার। ফ্রি লান্স মেক আপ আর্টিস্ট, জনসংযোগে দক্ষতা রয়েছে তাঁর। মস্কোয় বাড়ি পাভলোভার। বহুদিন ধরে তাঁদের মধ্যে প্রেম চলছিল, সেটি পরিণতি পেল সম্প্রতি। পাভলোভাই প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ খবর জানান। তিনি সন্দেশের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন,”ধন্যবাদ, আমার ভালবাসা, প্রতিটি দিনের সুখ ও আনন্দ বহন করার জন্য, তোমার প্রতিমুহূর্তের সমর্থন ও শক্তির জন্য, আত্মবিশ্বাস ও ভালবাসার জন্য। তুমি আমার স্বামী, যে এককথার মানুষ, যে পরিবারকে রক্ষা করে। আমার নায়ক, আমার আনন্দ, ভালবাসার মানুষ। তুমি আমার জন্য যা করেছ, আমি কৃতজ্ঞ। আমি সর্বদা তোমার পাশে রয়েছি। কারণ আমি তোমাকে ভালবাসি।” সন্দেশও প্রেম নিবেদনে পিছিয়ে থাকেননি, তিনি নিজের টুইটারে পাভলোভার সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘‘যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিন থেকেই আজকের দিনটার স্বপ্ন দেখছিলাম। আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।” এমনকি সন্দেশের ফুটবল নিয়েও নানা প্রশংসাসূচক কথা লিখেছেন রুশ তরুণী। তিনি একটি ম্যাচে খেলা দেখে লিখেছিলেন, ‘‘তোমার দায়বদ্ধতা, প্রতিভা, শৃঙ্খলাপরায়ণতায় আমি মুগ্ধ। সব সময় তুমি চেষ্টা কর অন্যদের জন্য, টিমের জন্যও।’’      

```