Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রবণশক্তি নেই, তাই স্কুটির হর্ন শুনতে পাননি! রাগে যুবককে ছুরি দিয়ে কোপাল তরুণী

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বছর চল্লিশের এক যুবক। তিনি কানে শুনতে পান না। তাঁর পিছনেই স্কুটি চালিয়ে আসছিল এক ১৫ বছরের তরুণী। সঙ্গে ছিল তার মা। অনেকক্ষণ থেকে সামনের সাইকেল আরোহীকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হর্

শ্রবণশক্তি নেই, তাই স্কুটির হর্ন শুনতে পাননি! রাগে যুবককে ছুরি দিয়ে কোপাল তরুণী

শেষ আপডেট: 26 July 2022 06:39

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বছর চল্লিশের এক যুবক। তিনি কানে শুনতে পান না। তাঁর পিছনেই স্কুটি চালিয়ে আসছিল এক ১৫ বছরের তরুণী। সঙ্গে ছিল তার মা।

অনেকক্ষণ থেকে সামনের সাইকেল আরোহীকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হর্ন দিচ্ছিল সে। কিন্তু কানে ঠিকমত শুনতে না পাওয়ার কারণে সেই হর্ন তিনি শুনতে পান না। আর এতেই ভীষণ রেগে যায় তরুণী।

তরুণীর ব্যাগের মধ্যে ছিল একটা ছোট ছুরি (Knife)। রাগ সামলাতে না পেরে সেই ছুরি নিয়ে সে ছুটে যায় সাইকেল আরোহীর দিকে। তাঁকে সাইকেল থেকে নামিয়ে এলোপাথারি ছুরি চালাতে (Stabbed) থাকে তাঁর গলায়। ছত্তীসগড়ের (Chattishgarh) এই ঘটনা সামনে আসতেই অবাক সবাই।

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনাস্থল থেকে পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করে।

ইডি দফতরে পৌঁছলেন সনিয়া, কংগ্রেসকে রাজঘাটে যেতে দিল না পুলিশ


```