Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেহের পচাগলা টুকরো থেকে রক্তমাখা তুলো, পিজি-র মর্গ চত্বর যেন নরক! বাড়ছে সংক্রমণের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: প্রতি দিন কত কত মানুষের আনাগোনা সেখানে। কিন্তু কেউ-ই নিজের পায়ে হেঁটে নয়। স্ট্রেচারে শুয়ে। না, অসুস্থ অবস্থায় নয়। এমনকী জীবিত অবস্থাতেও নয়। তাঁরা মৃত। অপঘাতে। তাই মৃত্যুর পরে হাসপাতাল এবং শ্মশানের মাঝে তাঁদের ঘুরে যেতে হয় ম

দেহের পচাগলা টুকরো থেকে রক্তমাখা তুলো, পিজি-র মর্গ চত্বর যেন নরক! বাড়ছে সংক্রমণের আশঙ্কা

শেষ আপডেট: 16 July 2019 11:37

দ্য ওয়াল ব্যুরো: প্রতি দিন কত কত মানুষের আনাগোনা সেখানে। কিন্তু কেউ-ই নিজের পায়ে হেঁটে নয়। স্ট্রেচারে শুয়ে। না, অসুস্থ অবস্থায় নয়। এমনকী জীবিত অবস্থাতেও নয়। তাঁরা মৃত। অপঘাতে। তাই মৃত্যুর পরে হাসপাতাল এবং শ্মশানের মাঝে তাঁদের ঘুরে যেতে হয় মর্গে। কিন্তু মৃত অবস্থায় যাঁরা আসছেন, তাঁরা তো না হয় কিছুই অনুভব করতে পারছেন না। কিন্তু মহা সমস্যায় পড়েছেন সেই মৃত মানুষের পরিবার পরিজনেরা। তাঁদের অভিযোগ, পরিবেশ আইন ভেঙে এসএসকেএম হাসপাতালের মর্গের সামনে পড়ে রয়েছে নানা রকম বর্জ্য পদার্থ। প্যাকেট বন্দি পচা টুকরো দেহাংশ থেকে রক্ত মাখা জামা-কাপড়-গজ-তুলো, এমনকী পচা-গলা পুরোনো মৃতদেহ রাখা ট্রে-- কী নেই সেখানে! অভিযোগ, প্রিয়জনের দেহের ময়না তদন্তের পরে তাকে নিতে আসা পরিবার-পরিজনদের সেই নোংরা আবর্জনা পার হয়েই মর্গে ঢুকতে হচ্ছে সইসাবুদ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে। কিন্তু এই আবর্জনা এতই ভয়ঙ্কর, যে প্রিয়জনকে হারানোর শোকের চেয়েও বেশি হয়ে উঠছে আতঙ্ক। পরিজনদের দাবি, মৃতদেহ নিতে এসে সুস্থ মানুষও রোগের সংক্রমণ নিয়ে ফিরবেন এখান থেকে। এই ঘটনা কেবল বেআইনি নয়, রীতিমতো বিপজ্জনকও বটে। আত্মীয়র দেহ নিতে আসা রতন দাস যেমন বললেন, "এত নোংরা থেকে তো মারাত্মক সংক্রমণ ছড়াবে। কী রোগ নিয়ে ফিরব জানি না। এগুলো এরকম বিপজ্জনক ভাবে কেন ফেলে রেখেছে?" একই কথা রমিতা ভট্টাচার্যর। তিনি বলেন, "এই সব বায়োমেডিক্যাল বর্জ্য থেকে তো বিপজ্জনক ভাবে রোগ ছড়াবে। তার দায় কি এসএসকেএম নেবে। এ ভাবে নোংরা ফেলে রাখা তো পরিবেশ আইনের বিরুদ্ধে!" এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন এসএসকেএম কর্তৃপক্ষ। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, মর্গের ভিতরের সংস্কারের কাজ চলছে। তাই এত পরিত্যক্ত জিনিস রাখার জায়গা নেই। তবে তিনি স্বীকার করেন, "এ ভাবে ফেলে রাখা ঠিক নয়। ব্যবস্থা নিচ্ছি। বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ সংস্থা রয়েছে। তারা সাত দিন আগে নিয়ে গিয়েছে। আবার নিয়ে যাবে। বাকিটা পিডব্লিউডি সরাবে।" কিন্তু কবে সরানো হবে তা? উত্তর নেই।

```