Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করের পর এসএসকেএম! দু'সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল ফলস সিলিং

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান রুমে।

আরজি করের পর এসএসকেএম! দু'সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল ফলস সিলিং

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 November 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের পর এসএসকেএম। দু'সপ্তাহের ব্যবধানে আবার সরকারি হাসপাতালের ফলস সিলিং ভেঙে পড়ল!  বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান রুমে।

হাসপাতাল সূত্রের খবর, ফলস সিলিং ভেঙে পড়ার সময় সেখানে কেউ ছিলেন না, না হলে বড়সড় অঘটন ঘটে পারতো। কীভাবে ফলস সিলিং ভেঙে পড়ল, তার তদন্ত শুরু হয়েছে। 

ঘটনার জেরে এদিন সিটিস্ক্যান বিভাগের পরিষেবা ব্যাহত হয়েছে। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে গত ১৪ নভেম্বর আরজি কর হাসপাতালের সার্জারি বিভাগের ওটির ফলস সিলিং ভেঙে পড়েছিল। এদিন সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে এসএসকেএমে। ঘটনার জেরে রোগী, রোগীর পরিজনদের পাশাপাশি আতঙ্কিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশও।

ঘটনার জন্য কর্তৃপক্ষর উদাসীনতাকেই দায়ী করেছেন তাঁরা। গোটা ঘটনায় ফের হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে তা ফাঁপা হয়ে গিয়েছে। তারই নিদর্শন সিলিং ভেঙে পড়া। ঘটনার যথাযথ তদন্ত হলে বেনিয়মের ছবিটা সামনে আসবে বলেও দাবি করা হয়েছে রোগী ও রোগীর পরিজনদের তরফে।


```