Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: এ মাসে বেতন হবে? চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে কী বললেন শিক্ষামন্ত্রী? 

চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী কি চলতি মাসের বেতন পাবেন? গত ৩ এপ্রিল সুপ্রিমকোর্টের রায়ে চাকরিহারা হয়ে যাওয়ার পর এ নিয়ে সংশয় ছিল সব মহলে।

SSC: এ মাসে বেতন হবে? চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে কী বললেন শিক্ষামন্ত্রী? 

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 11 April 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (SSC 2016 Deprived Teachers) কি চলতি মাসের বেতন পাবেন? গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে গোটা প্যানেল বাতিল হওয়ার পর এই প্রশ্নও ঘুরপাক করছে গত কদিন ধরে। 

শুক্রবার বিকাশভবনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি(SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে সেই কথাটি জানতে চান চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরাও। প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই বৈঠকের পর প্রতিনিধিরা বেরিয়ে এসে বলেন, তাঁরা আশা করছেন বেতন পাবেন। 

চাকরিহারাদের অন্যতম মহম্মদ মেহবুব এদিন সাংবাদিক বৈঠকে বলেন, "সরকার জানিয়েছে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই সরকার আইনি পরামর্শ নিচ্ছে। তবে হ্যাঁ ভাল বিষয় হল, স্যালারি পোর্টাল খুলে গিয়েছে। আমরা আশা করছি বেতন পাওয়া যাবে”। 

তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও স্পষ্ট জবাব দেননি। অর্থাৎ এমন কোনও আশার কথা শোনাননি যে এ মাসের মাইনে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা পাবেন। শিক্ষা মন্ত্রী বলেন,"আমি এখনই কিছু বলছি না, বললে সেটা আদালত অবমাননার সামিল হবে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, তারপরই এ নিয়ে যা বলার বলব।" তবে ব্রাত্য বসু ইঙ্গিতপূর্ণভাবে বলেন, "যোগ্যদের বলছি স্কুলে ফিরে যান, আপনারা যোগ্য হলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না।"

ব্রাত্যর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘যোগ্যদের’ উদ্দেশে বলেছিলেন, তাঁরা যেন স্কুলে গিয়ে পড়ানোর কাজ শুরু করে দেন। এ দিন শিক্ষামন্ত্রী ফের সেই আর্জি জানানোর পর প্রতিনিধি দলের প্রতিক্রিয়াও জানার চেষ্টা করা হয়। তাঁদের অন্যতম প্রতিনিধি মহম্মদ মেহবুব বলেন, "এখন স্কুল ছুটি রয়েছে। তবে আমরা এখনই স্কুলে যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। কারণ, সেটা করলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হতে পারে।"

এসএসসির ২০১৬ ( SSC 2016) সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার (গত ৩ এপ্রিল) প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিমকোর্ট। তারপর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত। এখনও শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তা ছাড়া গত পরশু মুখ্য সচিব মনোজ পন্থও জানিয়েছেন, এখনও কাউকে টার্মিনেশন লেটার পাঠানো হয়নি। 

পর্যবেক্ষকদের অনেকের মতে, সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। সেই শুনানির অপেক্ষাতেই এসএসসি রয়েছে। শীর্ষ আদালত কী বলবে তার উপরই নির্ভর করছে শিক্ষকরা এপ্রিল মাসের বেতন পাবেন কি পাবেন না!


```