Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: অনশনে বসলেন আরও দুই চাকরিহারা শিক্ষক, আন্দোলন আরও তীব্রতর করার আহ্বান

বুধবার কসবার ডিআই অফিসে চাকরিহারাদের লাঠি পেটা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।

SSC: অনশনে বসলেন আরও দুই চাকরিহারা শিক্ষক, আন্দোলন আরও তীব্রতর করার আহ্বান

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 10 April 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত যোগ্যদের (SSC 2016 Job Deprived) তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশের দাবিতে আন্দোলন আরও তীব্রতর করার ইঙ্গিত দিল 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'।

বুধবার কসবার ডিআই অফিসে চাকরিহারাদের লাঠি পেটা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দফতরের সামনে অনশনে বসেছিলেন পঙ্কজ রায় নামে একজন শিক্ষক। সন্ধেয় তাঁর সঙ্গে অনশনে বসলেন আরও দুই চাকরিহারা শিক্ষক।

এরা হলেন, সুমন বিশ্বাস ও প্রতাপ কুমার সাহা। সুমন নদিয়া জেলার ম্যাচপোতা নাকাশীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আর প্রতাপ মালদহর করকচ মধুসূদন হাই স্কুলের শিক্ষক। তাঁদের কথায়, "পড়াশোনা করে পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছিলাম। এখন অন্যের চুরির ভাগীদার হতে হচ্ছে। এভাবে চাকরি চলে গেলে খাব কী? সংসারই বা চালাব কী করে? তাই বাধ্য হয়ে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত।"

যোগ্য চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ, যেভাবে অযোগ্যদের সঙ্গে আমাদের মিশিয়ে দেওয়া হল, তাতে তো শিক্ষক হিসেবে সামাজিক সম্মান ছিল, সেটাও নষ্ট করে দেওয়া হল। এর বিচার কী হবে?

অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মহামিছিল করেন চাকরিহারারা। তাৎপর্যপূর্ণ ওই মিছিলে যোগ দিয়েছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই চাকরিহারাদের আন্দোলনের পাশে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।

অন্যদিকে শুক্রবার এসএসসি ভবন অভিযানে যাওয়ার কথা চাকরিহারাদের। সেখানে স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থানে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে শিক্ষা দফতরে হওয়া বৈঠকে যাবেন বলেও জানিয়েছেন চাকরিচ্যুতদের একাংশ। কোনও সমাধান সূত্র বের না হলে আন্দোলন আরও তীব্রতর করার ডাকও দিয়েছেন তাঁরা।

এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়। যার প্রতিবাদে নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা (SSC Job Deprived)। 

'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ' নামক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী  ১৬ এপ্রিলের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মেহবুব মণ্ডল শুধু বেশি ব্যাখ্যায় না গিয়ে শুধু এটুকু জানিয়েছেন, সংগঠনের কয়েকজনকে দিল্লি পাঠিয়ে তাঁদের কথা গোটা দেশকে জানাতে চান। সেখানে আমরণ অনশনে বসতে চলেছেন তাঁরা।


```