Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: শিক্ষকদের গায়ে হাত তোলা যাবে না, লাঠিপেটার পর কড়া নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার

মনে করা হচ্ছে, নবান্ন চাইছে না, কোনওভাবে বিক্ষুব্ধ শিক্ষকদের ক্ষোভ আরও বাড়ুক। 

SSC: শিক্ষকদের গায়ে হাত তোলা যাবে না, লাঠিপেটার পর কড়া নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার

শেষ আপডেট: 9 April 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: কসবা থেকে দুর্গাপুর, রাজ্যের নানা প্রান্তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চাকরিহারা বিক্ষুব্ধ শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের। এই নিয়ে দিনভর নিন্দার ঝড় ঘনিয়েছে নানা মহলে। এর পরেই আজ, বুধবার, দুপুর ১:২০ নাগাদ রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম নির্দেশ পাঠালেন রাজ্যের সমস্ত এসপিকে।

জানা গেছে, তিনি এসপি-দের বিশেষ করে নির্দেশ দিয়েছেন, রাজ্যের যে সমস্ত ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা গিয়ে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের সঙ্গে শান্তির পথে এবং আলোচনার মাধ্যমেই বিষয়টি মিটিয়ে নিতে হবে। 

আজ সকালে সবার আগে খবর আসে, কসবা ডিআই অফিসের সামনে চাকরিহারা, বিক্ষোভকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। এর পরে লাঠিচার্জও করে পুলিশ। অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। নিন্দার ঝড় বয়ে যায় সব মহলে। মনে করা হচ্ছে, এরপরে নবান্ন চাইছে না, কোনওভাবে বিক্ষুব্ধ শিক্ষকদের ক্ষোভ আরও বাড়ুক। 

কসবার পরে দুর্গাপুর, বারাসতেও চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষক জখম হয়েছেন বলেও খবর। অভিযোগ আন্দোলনকারীদের ছোড়া পাল্টা ইটের ঘায়ে জখম হয়েছেন পুলিশের কিছু কর্মীও।
 
এই গোটা ঘটনাকে কেন্দ্র করেই বুধবার বেলা বাড়তে তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় জেলায় জেলায়। বারাসত, বর্ধমানে কার্যত রণক্ষেত্রর চেহারা নেয়। চাকরিহারাদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। পাল্টা হিসেবে পুলিশের অভিযোগ, চাকরিহারা শিক্ষকরাই প্রথমে পুলিশের ওপর হামলা করেছে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরে সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরিহারাদের একটা বড় অংশ সেই আশ্বাসে ভরসা করতে পারেননি। ফলে বাড়তে থাকে বিক্ষোভ। 

এর পরেই বুধবার সকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভে নামেন তাঁরা। ঘেরাও করে ডিআই অফিস। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন।

এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন চাকরিহারারা। তাঁদের সাফ বক্তব্য, শাসকদলের একাংশ নেতা চাকরি বিক্রি করল। সে কারণেই সরকার যোগ্য ও অযোগ্য বাছাই করল না, যার খেসারত দিতে হল তাঁদের। পুলিশের লাঠিচার্জ নিয়েও বড় প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের কথায়, ‘পুলিশ দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে।’ এর প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


```