Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সংসার-সন্তান আছে... সব শেষ হয়ে যাবে, দুর্নীতি না করেও দায় নিতে হল!' হাহাকার চাকরিহারাদের

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

'সংসার-সন্তান আছে... সব শেষ হয়ে যাবে, দুর্নীতি না করেও দায় নিতে হল!' হাহাকার চাকরিহারাদের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 3 April 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত (SSC Supreme Court order)। SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বাতিল হল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। রায় সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা।

নিজেদেরকে যোগ্য হিসেবে দাবি করা একাংশ চাকরি-হারাদের বক্তব্য, "অন্যায় করল অন্যরা, আর দুর্নীতি না করেও চরম দায় নিতে হচ্ছে আমাদের। সংসার-বাচ্চা আছে চালাব, কী করে?"

তাঁদের আরও বক্তব্য, '১০ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কী করে জানব যে সেই সময় দুর্নীতি হয়েছে।"

২০১৬ সালের এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই মামলার তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল, বিস্তর দুর্নীতি হয়েছে। যোগ্য, অযোগ্য বাছাই করা সম্ভব নয়। এদিন হাইকোর্টের রায় বহাল রেখে চূড়ান্ত রায়দানের সময় শীর্ষ আদালতও জানিয়ে দিয়েছে, যে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ফলে পুরো প্যানেলই বাতিল করা হল।

আদালত এও জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য চাকরিহারারাও আবেদন করতে পারবেন। আর যাঁরা যোগ্যতা প্রমাণ করতে পারবেন না তাঁদের ৩ মাসের মধ্যে বেতনের টাকা ফেরৎ দিতে হবে। 

আদালতের এই নির্দেশ সামনে আসতেই ভেঙে পড়েছেন চাকরিহারারা। চাকরিহারাদের পাশাপাশি তাঁদের পরিবারের অনেকের বক্তব্য, "দোষ করল সরকার আর শাস্তি পেতে হল আমাদের! এ জিনিস মেনে নিতে পারছি না।" 

বস্তুত, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই গভীর রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই থেকে জেলবন্দি পার্থ। চাকরিহারাদের বক্তব্য, "মন্ত্রীর পাশাপাশি নিয়োগ দুর্নীতির সঙ্গে অফিসের যে সব আধিকারিক যুক্ত ছিলেন, যাদের যোগসাজশে যোগ্য অযোগ্যদের বাছাই করা গেল না, তাঁদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না?" 


```