Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃপ্তি পেলাম! সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা

সুপ্রিম কোর্টের অন্তর্বতী রায়ে বড় রকমে স্বস্তি বোধ করছে তৃণমূল। 

তৃপ্তি পেলাম! সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 May 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের অন্তর্বতী রায়ে বড় রকমে স্বস্তি বোধ করছে তৃণমূল। 

মঙ্গলবার রায় ঘোষণার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা”

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই পরিষ্কার যে লোকসভা ভোটের মধ্যে সর্বোচ্চ আদালতের রায়ে অক্সিজেন পেল তৃণমূল। তা ছাড়া এর মধ্যে রাজনীতির উপাদানও রয়েছে যথেষ্টই। হাইকোর্টের রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিই বলেছিলেন, ওটা বিজেপির বিচারালয়। সেই সঙ্গে এও প্রশ্ন তুলেছিলেন, হাইকোর্ট রায় ঘোষণার আগেই বিজেপি জেনে যাচ্ছে কী করে?

অর্থাৎ বাংলায় শাসক দল এই ধারণা তৈরিরই চেষ্টা করছিল যে এক ধাক্কায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের ঘটনা আসলে বিজেপির ষড়যন্ত্র। তা আরও স্পষ্ট করে বোঝাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে চাকরিখেকো বলে মন্তব্য করতেও ছাড়েননি তিনি। সেই সঙ্গে বলেছিলেন, উনি বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। 

মঙ্গলবারের রায়কে তাই ইতিবাচক ভাবেই দেখছে তৃণমূল। সুপ্রিম কোর্টের অন্তর্বতী রায় ঘোষণার পরই তাই হই হই করে নেমে পড়েন তৃণমূল মুখপাত্ররা। 
দলের এক রাজ্য নেতা তথা মুখপাত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন কারও চাকরি যাওয়া উচিত নয়। কারণ, এতে তাঁর পরিবারের উপর অভিশাপ নেমে আসে। বাঙালি মননেও বিষয়টা ভালভাবে নেওয়া হয় না। গোটা দেশে সরকারি চাকরির সুযোগ কমছে। তার পর যদি যোগ্য -অযোগ্য বিচার না করে এক ধাক্কায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করে দেওয়া হয় তা হলে তা সুবিচার নয়।


```