Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরীক্ষায় অনুপস্থিত ছাত্রী, সেই সূত্র ধরেই বড় অপরাধের সন্ধান মিলল

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের পরীক্ষা চলছে। সেদিন ছিল অঙ্ক পরীক্ষা। কিন্তু তাতে অনুপস্থিত ছিল এক ছাত্রী। তাতেই সন্দেহ হয় পরীক্ষকের। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, পরীক্ষায় বসার বদলে বাড়ির চাপের কাছে নতিস্বীকার করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে ১৬ বছর ব

পরীক্ষায় অনুপস্থিত ছাত্রী, সেই সূত্র ধরেই বড় অপরাধের সন্ধান মিলল

শেষ আপডেট: 15 March 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের পরীক্ষা চলছে। সেদিন ছিল অঙ্ক পরীক্ষা। কিন্তু তাতে অনুপস্থিত ছিল এক ছাত্রী। তাতেই সন্দেহ হয় পরীক্ষকের। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, পরীক্ষায় বসার বদলে বাড়ির চাপের কাছে নতিস্বীকার করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে ১৬ বছর বয়সি ছাত্রীকে (child marriage)।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) বিদ জেলায়। রাজ্যটিতে বর্তমানে বোর্ডের পরীক্ষা চলেছে। অঙ্ক পরীক্ষার দিন এক ছাত্রী অনুপস্থিত ছিল। তা দেখে সন্দেহ হয় পরীক্ষকের। এরপরেই চাইল্ডলাইনে ফোন করে খবর দেন তিনি।

খবর পেয়েই গ্রামসেবক দয়ানেশ্বর মুকাডে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন। তাতেই জানা যায়, বাড়ির লোকজন ইতিমধ্যেই ২৪ বছর বয়সি এক পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের। বলা বাহুল্য, ছেলের বয়স ২১ বছর পেরিয়ে গেলেও মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় এই বিয়ে বাল্য বিবাহের আওয়ায় পড়ে, যা বেআইনি।

ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে এই বিষয়ে দয়ানেশ্বর কথা বলার চেষ্টা করলেও তাঁরা কেউই মুখ খুলতে চাননি। এরপরেই থানায় খবর দেওয়া হয়। ঘটনায় বাল্যবিবাহ বিরোধী আইনের ধারা অনুযায়ী নাবালিকার ১৩ জন আত্মীয়, এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২০০ জন অতিথির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

বেলুন বিক্রেতা হঠাৎই পেয়ে গেলেন বিরিয়ানির প্যাকেট! দেখুন খুশিতে উজ্জ্বল যুবকের ভিডিও


```