Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যোগ্য লোকের চাকরি যেতে দেব না: ব্রাত্য বসু

সাংবাদিক বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, চার থেকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু প্রায় ২৬ হাজার জনের চাকরি চলে যাচ্ছে।

আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যোগ্য লোকের চাকরি যেতে দেব না: ব্রাত্য বসু

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শেষ আপডেট: 22 April 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পরে শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে। সবথেকে বড় কথা, চাকরি তো যাচ্ছেই, তার উপর এত বছরের প্রাপ্ত বেতনের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে চাকরি প্রাপকদের। আর তা চার সপ্তাহের মধ্যে। হাইকোর্টের রায়ের পরেই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর কিছু পরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, চার থেকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু প্রায় ২৬ হাজার জনের চাকরি চলে যাচ্ছে। এই ঘটনা যথেষ্টই উদ্বেগের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “রায়ের কপি দেখে সুনির্দিষ্টভাবে বলতে পারব। এসএসসি আমাকে যা রিপোর্ট দিয়েছে তাতে বলতে পারি শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় হাজার চার-পাঁচেকের বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু ২৬ হাজারের চাকরি গেল। অর্থাৎ প্রায় ১৯ হাজার যোগ্য লোকের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে। তাদের যে ওএমআর শিট আছে তার পুনর্মূল্যায়ণ করতে।”


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা হবে লজ্জার। তিনি বলেন, “এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারব কিনা তার আইনি পরামর্শ আমরা নিচ্ছি। যদি ১৯ হাজার জন যোগ্য লোকের চাকরি চলে গেলে এটা খুবই চিন্তার হবে। যোগ্য লোকের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ করছেন, আস্ফালন করছেন, তা সমাজের পক্ষে খুবই চিন্তার, বেদনার। আমরা যদি ঠিক মনে করে থাকি তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাব। জানবেন, সরকার পাশে আছে। এত মানুষের চাকরি যেতে আমরা দেব না।” 

সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি, যারা চাকরি পেয়েছেন, তাঁদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক ১২ শতাংশ সুদ-সমেত ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার পরেই রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেন, অবৈধ নিয়োগের অভিযোগ আছে পাঁচ হাজার জনের বিরুদ্ধে। তার ফল কেন ছাব্বিশ হাজার জনকে ভুগতে হবে? এই যুক্তিতেই তাঁরা সুপ্রিম কোর্টে যাবার কথা ভাবছেন বলেও জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

আজ রায় ঘোষণার দিন ভোটের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টেন্ডার ডেকে নতুন নিয়োগ হবে।  যাঁদের কথা বলা হয়েছে অর্থাৎ চাকরি বাতিল করা হল তাঁরা হতাশ হবেন না। চিন্তা করবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। দশ লক্ষ সরকারি চাকরি রেডি আছে।


```