Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরিহারাদের ভবিষ্যৎ কী? ৩ মে শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা

সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়।

চাকরিহারাদের ভবিষ্যৎ কী? ৩ মে শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা

শেষ আপডেট: 26 April 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো:  '৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন, কেন যোগ্য-অযোগ্যদের বিভাজন করা হল না', এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) করেছিল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির পাশাপাশি মামলা করেছেন চাকরিহারারাও।

শীর্ষ আদালত সূত্রের খবর, আগামী ৩ মে অর্থাৎ শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে। তবে কোন বেঞ্চে মামলার শুনানি হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। 


সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি, যারা চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে নিয়োগ বর্হিভূত প্যানেল এবং ফাঁকা উত্তরপত্র জমা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক ১২ শতাংশ সুদ-সমেত ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়।

রায় বেরানোর পর সোমবারই সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, 'এই যে যোগ্য-অযোগ্যের যে বিভাজন, সেটা তো আমরা অবশ্যই হলফনামা সহকারে হাইকোর্টে পেশ করেছি। সেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকাও দেওয়া হয়েছিল। ৫ হাজার জনের জন্য এভাবে ২৬ হাজার জনের চাকরি কেড়ে নেওয়া মেনে নেওয়া যায় না। তাই শীর্ষ আদালতে মামলা দায়ের করা হল।"

একই বক্তব্য চাকরিহারাদেরও। ইতিমধ্য়ে চাকরি হারাদের পাশে দাঁড়িযেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়াযও। আইনি পথেই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার এ বিষয়ে শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়।


```