Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC Protest: এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড রাজপথে

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়ে একদিকে যেমন আদালতে লড়াই চলছে (SSC Protest) তেমন কলকাতার রাজপথে নেমে আন্দোলন দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার এই চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি দেখল কলকাতা। দুই পক্ষের ধস্তাধস্তিতে ধুন্

SSC Protest: এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড রাজপথে

শেষ আপডেট: 21 April 2022 15:48

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়ে একদিকে যেমন আদালতে লড়াই চলছে (SSC Protest) তেমন কলকাতার রাজপথে নেমে আন্দোলন দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার এই চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি দেখল কলকাতা। দুই পক্ষের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজপথে।

বৃহস্পতিবার, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে মিছিল করে গান্ধী মূর্তির দিকে আসছিলেন চাকরি প্রার্থীরা। সেখানেই তাঁদের অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল। তাঁদের অভিযোগ, ওই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্মম ভাবে লাঠি চালায়। তাতে অনেকে আহতও হয়েছেন। অভিযোগ, অনেককে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়েছে।

শারীরশিক্ষায় নিয়োগের দাবিতে অবস্থানরত এক চাকরিপ্রার্থীর কথায়, মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের কথা বলছেন। আমরাও তো কর্মসংস্থানের দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানছে না বলেই আমরা আজকের শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেই মিছিলে পুলিশ নির্মমভাবে লাঠি চালায়।

উল্লেখ্য, বহুদিন ধরেই মেয়ো রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ চলছে। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানও চলছিল। তাঁদের অভিযোগ মেধাতালিকায় অসঙ্গতি, একাধিক দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে।

২০১৯ সালেও প্রায় এক মাস অবস্থানে বসেছিলেন চাকরিপ্রার্থীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে সেই আন্দোলনের শেষ হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ আশ্বাস দেওয়ার পরেও আড়াই বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও তাঁদের সমস্যার সমাধান হয়নি।

চালু হওয়ার পথে শিয়ালদহ মেট্রো, শেষপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখে সন্তুষ্ট জিএম


```