Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে দেওয়ার প্রতিশ্রুতি! ভুয়ো পোস্টে গ্রেফতার যুবক

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, মিথ্যা খবর বা ভুয়ো পোস্টের ফাঁদে পা না দিতে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ালে সরাসরি আইনের মুখোমুখি হতে হবে—এই বার্তাও স্পষ্ট করেছে প্রশাসন।

SSC: পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে দেওয়ার প্রতিশ্রুতি! ভুয়ো পোস্টে গ্রেফতার যুবক

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 September 2025 21:19

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) আসন্ন SLST পরীক্ষা নিয়ে ফের শোরগোল। প্রশ্নপত্র আগেভাগে দেওয়ার নাম করে ভুয়ো প্রচারে নামলেন এক যুবক (Promise to give exam papers early)। শেষমেশ ফেসবুক পোস্ট ঘিরে শুরু হল চাঞ্চল্য, গ্রেফতার হলেন অনির্বাণ পাল নামে ওই যুবক (Arrested youth)। 

মুর্শিদাবাদ থেকে নিজেকে পরিচয় দেওয়া ওই ব্যক্তি আসলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার মাংরুল পঞ্চায়েতের লোড়পুর গ্রামের বাসিন্দা বলে পুলিশি তদন্তে জানা গিয়েছে।

#RE;

জেলা পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অনির্বাণ দাবি করেন, আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর তিনি পরীক্ষার দু’দিন আগে পাইয়ে দেবেন। এমনকি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলেও পরিচয় দেন তিনি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ। তদন্তে নেমে তাঁর প্রকৃত পরিচয় ও ঠিকানা বেরিয়ে আসে।

অভিযোগ, ওই পোস্টের উদ্দেশ্য ছিল পরীক্ষার আগে সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানো। সাধারণ পরীক্ষার্থী ও মানুষের মনে সরকারি পরীক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, এ ধরনের ভুয়ো প্রচার আইনত গুরুতর অপরাধ। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

কী কারণে তিনি এই পোস্ট করেছিলেন, তার তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “ভুয়ো পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, মিথ্যা খবর বা ভুয়ো পোস্টের ফাঁদে পা না দিতে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ালে সরাসরি আইনের মুখোমুখি হতে হবে—এই বার্তাও স্পষ্ট করেছে প্রশাসন।


```