Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

SSC: বিকাশ ভবনের ঘটনায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 'দোষ' দেখছে না পুলিশ! কেন?

আন্দোলনকারীদের অভিযোগ, হেলমেট পরে  বিকাশ ভবনে লোক ঢুকিয়ে চাকরিহারা শিক্ষকদের মারধর করেছেন সব্যসাচীর অনুগামীরা। 

SSC: বিকাশ ভবনের ঘটনায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 'দোষ' দেখছে না পুলিশ! কেন?

তৃণমূল নেতা বিকাশ দত্ত।

শেষ আপডেট: 17 May 2025 00:18

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনে (Bikash Bhavan Incident) চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ উঠেছে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। 

আন্দোলনকারীদের অভিযোগ, হেলমেট পরে  বিকাশ ভবনে লোক ঢুকিয়ে চাকরিহারা শিক্ষকদের মারধর করেছেন সব্যসাচীর অনুগামীরা। এমনকী কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধিকেও মারধর করার অভিযোগ ওঠে। যদিও ওই হামলার ঘটনায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 'দোষ' দেখছে না রাজ্য পুলিশ!

বিকাশ ভবনের ঘটনায় এদিন সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল রাজ্য পুলিশ। ওই বৈঠক থেকে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার বলেন, "উনি (সব্যসাচী দত্ত) নিজের কাজে যাচ্ছিলেন। প্রথম বেআইনি কাজটা করেছিলেন আন্দোলনকারীরাই। তাঁরা ওর গাড়ি আটকে দেন। গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন তিনি নেমে পরিস্থিতি সামলাতে যান।"

এডিজির কাছে জানতে চাওয়া হয়, সব্যসাচীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশ কি কোনও পদক্ষেপ নেবে? রাজ্য পুলিশের দুই শীর্ষ কর্তা বলেন, "এ ব্যাপারে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।"

যোগ্যদের চাকরি ফেরানো এবং অযোগ্যদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বড় আকারের জমায়েত করেন চাকরিহারা শিক্ষকরা। দুপুরে পুলিশের ব্যারিকেড সরিয়ে বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরেও ঢুকে যায় তাঁরা। সে সময় সব্যসাচী দত্তর গাড়ি আটকানোর অভিযোগ ওটে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, এরপরই সব্যসাচীর অনুগামীরা সেই আন্দোলন ভাঙতে ভেতরে ঢুকে চাকরিহারা শিক্ষকদের মারধর করেন। এমনকী বিক্ষোভের মুখে পড়ে সব্যসাচী দত্তও চাকরিহারাদের হুমকি দেন বলে অভিযোগ। 

স্পষ্ট করে এও বলেন, "তোমরা জোর দেখালে আমরাও জোর দেখাব, আমি আমার ক্ষমতা দেখাব।" চাকরিহারাদের উদ্দেশে বলেন, "আমার গাড়ির সামনে বসলেই চাকরি পাবে? এই বাধা সরাতে ৩০ সেকেন্ড লাগবে।"


```