Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভাত চাই, চাকরি চাই', এসএসসি ভবনের পরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হাজরাতেও! ধুন্ধুমার কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: 'হকের চাকরি'র দাবিতে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সল্টলেকের আচার্য সদনের সামনে। এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে (SSC Job seeker Protest) উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের

'ভাত চাই, চাকরি চাই', এসএসসি ভবনের পরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হাজরাতেও! ধুন্ধুমার কাণ্ড

শেষ আপডেট: 3 August 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো: 'হকের চাকরি'র দাবিতে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সল্টলেকের আচার্য সদনের সামনে। এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে (SSC Job seeker Protest) উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের হটাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিন্তু তারপরও দমানো যায়নি বিক্ষোভকারীদের। সল্টলেক থেকে তাঁরা সোজা চলে আসেন হাজরায়। চাকরির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। 

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ নাগাদ থেকে চাকরিপ্রার্থীরা আচার্য সদনের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চাকরিপ্রার্থীদের কথায়, তাঁরা বঞ্চিত। দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু তাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা সুবিচার পাচ্ছেন না।

প্রসঙ্গত, ২০১৪ সালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৫ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৬ সালে সেই পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শূন্যপদ থাকলেও এখনও নিয়োগ সম্পন্ন করেনি এসএসসি। সাড়ে ন'বছর হকের চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।

এদিন চাকরিপ্রার্থীরা আচার্য সদনে জমায়েত করেন। তাঁদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকার পরেও প্যানেল প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে তাঁরা মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না বিক্ষোভ করছেন। বারবার সরকারকে নিজেদের দাবির কথা জানিয়েছেন। কিন্তু সুরাহা মেলেনি। তাই এবার বৃহত্তর আন্দোলনের পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।

সল্টলেকের এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর তাঁরা হাজরায় চলে আসেন। মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের হাতে ধরা থার্মোকলের থালায় লেখা, 'ভাত চাই, চাকরি চাই'। কেউ কেউ আবার হকের চাকরির দাবিতে স্লোগান দিতেও শুরু করেন। খবর পেয়ে সেখানেও চলে আসে বিশাল পুলিশ বাহিনী। ধড়পাকড় শুরু করে তারা। অন্যদিকে, ডায়মন্ডহারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনেও বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: রাতে বুকে ব্যথা, তড়িঘড়ি করানো হল ইসিজি-এক্সরে! কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী


```