Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC Exam: কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলেই তাঁকে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবে কমিশন

পরীক্ষা হবে দু’টি ধাপে, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। দীর্ঘ প্রতিক্ষার পর পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম খামতি রাখতে চাইছে না কমিশন (School Service Commission)।

SSC Exam: কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলেই তাঁকে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবে কমিশন

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: প্রায় আট বছর পর শিক্ষক নিয়োগের জন্য ফের পরীক্ষা (SSC Exam) আয়োজন করছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের (SSC Recruitment) জন্য এই পরীক্ষা হবে দু’টি ধাপে, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। দীর্ঘ প্রতিক্ষার পর পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম খামতি রাখতে চাইছে না কমিশন (School Service Commission)।

পরীক্ষার আগের দিন, অর্থাৎ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, বিশাল সংখ্যক পরীক্ষার্থী থাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার প্রথমবার পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে ওএমআর শিটের কার্বন কপি। শিট সংরক্ষণ করা হবে কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও দু’বছর পর্যন্ত, আর স্ক্যান কপি রাখা হবে টানা দশ বছর।

তাছাড়া বলা হয়েছে
সকাল দশটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে।
স্বচ্ছ পেন ছাড়া অন্য কোনও পেনে পরীক্ষা দেওয়া যাবে না। 
অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
প্রতিটি অ্যাডমিটে থাকবে বার কোড স্ক্যানার।
নিজের ফটো আইডি ছাড়া অন্য কিছু নিয়ে হলে ঢোকা যাবে না।
প্রশ্নপত্র কেউ ফাঁস কররা চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই অপরাধী চিহ্নিত করা যাবে।
ইনভিজিলেটর বা যে কেউ যদি পরীক্ষা কেন্দ্রে যান, তিনি ভেন্যু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। এরপর আদালতের নির্দেশেই ফের নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কমিশন। আদালতের নির্দেশ অনুযায়ী, এঁদের কেউই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

দুই ধাপে মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। স্বাভাবিকভাবেই এই পরীক্ষা রাজ্য প্রশাসনের কাছেও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসএসসি নতুন পরীক্ষাবিধি জারি করেছে, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।

আগামিকাল দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে অনেক প্রার্থীর অ্যাডমিট কার্ডে ত্রুটির অভিযোগ এসেছে। এ প্রসঙ্গে এসএসসি জানিয়েছে, যাঁদের অ্যাডমিটে বিভ্রান্তি আছে, তাঁদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রের ভিতরে ঢুকতে হবে এবং সঙ্গে আনতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড। প্রয়োজনে প্রার্থীর স্বাক্ষরযুক্ত আধার কপিও গ্রহণ করা হবে।

অন্যদিকে, পরীক্ষার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন বিক্রির অভিযোগ তোলেন। যদিও শুভেন্দুর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে, দু'টি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। 


```