Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

SSC: 'যোগ্য' তালিকায় নামই নেই আন্দোলনের 'মুখ' চিন্ময়ের! কেন?

সূত্রের খবর, চিন্ময়ের মতো আরও অন্তত দেড়শো জনের নাম নেই 'যোগ্য' শিক্ষকদের তালিকায়। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিস্মিত চিন্ময় নিজেও।

SSC: 'যোগ্য' তালিকায় নামই নেই আন্দোলনের 'মুখ' চিন্ময়ের! কেন?

চিন্ময় মণ্ডল।

শেষ আপডেট: 24 April 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের (SSC-Eligible list) নামের তালিকা প্রকাশের দাবিতে শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের নামই নেই 'যোগ্য' শিক্ষকদের তালিকায়! সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের তরফে জেলায় জেলায় ডিআইদের (স্কুল পরিদর্শক) কাছে যোগ্য শিক্ষকদের নামের যে তালিকা পাঠানো হয়েছে, তারই জেরে সামনে এসেছে এই তথ্য।

সূত্রের খবর, চিন্ময়ের মতো আরও অন্তত দেড়শো জনের নাম নেই 'যোগ্য' শিক্ষকদের তালিকায়। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিস্মিত চিন্ময় নিজেও।

চিন্ময়ের কথায়, "যোগ্যদের নামের তালিকা প্রকাশের দাবিতেই আমাদের আন্দোলন। সেখানে এতবড় একটা ভুল মেনে নেওয়া যায় না, এটা সামাজিক অসম্মানও। অনেকে ভাবছেন, আমরা অযোগ্য, আমরা বোধহয় টাকা দিয়ে চাকরি পেয়েছি।! আমরা জানতে পেরেছি এসএসসি একটা লিস্ট পাঠিয়েছিল, সেটা শিক্ষা দফতরে শর্টিং করে ডিআইদের পাঠিয়েছে, গন্ডোগোলটা সেখানে হয়ে থাকতে পারে।"

নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল গত ৩ এপ্রিল বাতিল করে দিয়েছিল সুপ্রিমকোর্ট। পরে আবেদনের ভিত্তিতে আদালত জানান, চিহ্নিত অযোগ্যরা বাদে বাকিরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। ওই সময়ের মধ্যে রাজ্যকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছে আদালত।

সূত্রের খবর, 'দাগী' নন এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সূত্রের খবর, তার থেকে নতুন করে ১৮০৩ জনকে বাদ দিয়ে মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। সেখানেই গোলমালটা হয়ে থাকতে পারে বলে মনে করছেন চিন্ময়রা।

ইতিমধ্যে এ ব্যাপারে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে। চিন্ময বলেন, "এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়, উনি বলেন, এটা সিস্টেম জেনারেটেড লিস্ট, কোথায় ভুল হল সেটা খতিয়ে দেখা হচ্ছে।" এ ব্যাপারে এসএসসি বা স্কুল শিক্ষা দফতরের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি।


```