Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'যোগ্যদের' তালিকা সরকারের কাছে দিতে পারে এসএসসি, বৈঠকে ডাকা হল শিক্ষক প্রতিনিধিদের

যে বৈঠক হয়েছিল তাও কার্যত ব্যর্থ হয় তালিকা না প্রকাশ পাওয়ায়। মঙ্গলবার একবার ফের চাকরিহারাদের বৈঠকের জন্য ডাকল এসএসসি।

SSC: 'যোগ্যদের' তালিকা সরকারের কাছে দিতে পারে এসএসসি, বৈঠকে ডাকা হল শিক্ষক প্রতিনিধিদের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 22 April 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবার যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলেছিল এসএসসি। কিন্তু তা হয়নি। এই ইস্যুতে গতকাল বিকেল থেকেই উত্তেজনা ছড়ায় এসএসসি ভবন চত্বরে। যে বৈঠক হয়েছিল তাও কার্যত ব্যর্থ হয় তালিকা না প্রকাশ পাওয়ায়। মঙ্গলবার একবার ফের চাকরিহারাদের বৈঠকের জন্য ডেকেছে এসএসসি। জানা গেছে, 'যোগ্যদের' তালিকা সরকারের কাছে দিতে পারে তাঁরা। সেই তালিকাই আগে চাকরিহারাদের দেখানো হবে। 

সোমবার থেকে এখনও পর্যন্ত প্রায় ২৫ ঘণ্টা পেরিয়ে গেছে। এসএসসি ভবন চত্বর চাকরিহারাদের অবস্থানের জন্য অবরুদ্ধ। সকালেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, এসএসসি কোনও তালিকা প্রকাশ করবে না। তবে এদিন ফের চাকরিহারাদের ৬ জনের প্রতিনিধি দলকে ফের বৈঠকের জন্য ডাকা হয়েছে এসএসসি ভবনে। সূত্রের খবর, মঙ্গলবারই 'যোগ্যদের' তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাতে পারে এসএসসি। কিন্তু সেই তালিকা প্রকাশ্যে আনা হবে না। তবে আন্দোলনরত চাকরিহারাদের প্রতিনিধি দলকে ডেকে সেই তালিকা দেখানো হবে বলে অনুমান করা হচ্ছে।

মঙ্গলবারই চাকরিহারা (SSC) প্রায় ২৬ হাজার জন্যের মধ্যে ১৭,২০৬ জনকে অযোগ্য তালিকার বাইরে রাখা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মধ্যে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। পরে অবশ্য শিক্ষামন্ত্রীর বক্তব্যেই এ নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়। ধন্দ এড়াতে পরে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এই ১৭,২০৬ জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে এসএসসি। বুধবারের মধ্যে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে স্কুল শিক্ষা দফতরে, এমনটাই জানা গেছে। 

এই পরিস্থিতির মধ্যেই চাকরিহারাদের ৬ জন প্রতিনিধিকে আজ ফের বৈঠকে ডেকেছে এসএসসি। তবে এই বিষয়টিকে 'বৈঠক' বলতে রাজি নন প্রতিবাদীরা। সংবাদমাধ্যমে তাঁরা বলছেন, কী তালিকা তৈরি হল, কীসের ভিত্তিতে হলে, তা জানতে হবে। সেটার জন্যই যাওয়া। এক চাকরিহারার কথায়, ''যারা সম্পূর্ণ অযোগ্য তারা যাতে কোনও ভাবেই চাকরির সুযোগ না পায়, সেটা নিশ্চিত করতে হবে। তালিকায় যদি কোনও রকম কারচুপি ধরা পড়ে তাহলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাহার করানো হবে।''


```