Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যোগ্যদের বাছাই সম্ভব, ব্রাত্যর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ইস্যুতে যেভাবে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের দুই প্রতিনিধি একসঙ্গে দেখা করতে চেয়ে সমস্যার সমাধানের বার্তা দিচ্ছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যোগ্যদের বাছাই সম্ভব, ব্রাত্যর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ও ব্রাত্য বসু।

শেষ আপডেট: 9 April 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে বুধবার দুপুর দুটোয় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে দেখা করতে যাবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

শুধু দেখা করা নয়, কীভাবে যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব, সেই ফর্মুলাও শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। অন্যদিকে প্রাক্তন বিচারপতির ওই চিঠি দ্রুত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু।

যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ইস্যুতে (SSC 2016, eligible candidates) যেভাবে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের দুই প্রতিনিধি একসঙ্গে দেখা করতে চেয়ে সমস্যার সমাধানের বার্তা দিচ্ছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যোগ্য ও অযোগ্য নিয়ে বিতর্কের আবহে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, তা খতিয়ে দেখছে সরকারের প্রতিনিধি দল। এ ব্যাপারে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব।

এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে 'দিদি' সম্বোধন করে সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছিলেন অভিজিৎবাবু। ওই প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছিলেন, "অভিজিৎবাবু এতদিন তো সিস্টেমে কাজ করেছেন, উনি যে অ্যাপিলটা করেছিলেন, সেখানে বলেছিলেন, দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে বলছি। তাহলে উনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন না কেন? কেন মিডিয়ার মাধ্যমে আর্জি জানাচ্ছেন?"

এরপরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বুধবার বেলা ১২টার সময় তিনি যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ফর্মুলা নিয়ে নবান্নের দুয়ারে পৌঁছে যাবেন। 
একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে এই কথোপকথন চলতে থাকে ব্রাত্য ও অভিজিতের। এ সময় ব্রাত্য প্রস্তাব দেন, "নবান্নের পরিবর্তে প্রাক্তন বিচারপতি যদি বিকাশভবনে আসেন তাহলে তিনি নিজে দায়িত্ব নিয়ে ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।" ব্রাত্য এও বলেন, সকালে তাঁর একটি প্রশাসনিক মিটিং আছে। দুপুর ২টো নাগাদ অভিজিৎবাবু যেন তাঁর চেম্বারে আসেন। তাতে রাজি হয়ে যান তমলুকের বিজেপি সাংসদ। 

সল্টলেকে বিকাশ ভবনের অদূরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। তিনি বলেন, "খুবই ভাল প্রস্তাব। আমি দুপুরে বিকাশভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়ে আসব।"

প্রসঙ্গত, চাকরিহারা ইস্যুতে মঙ্গলবার এসএসসির দফতরে গিয়েও চেয়ারম্যানের দেখা পাননি প্রাক্তন বিচারপতি। এদিন  চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ফের এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে বিকাশভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এখন দেখার সেখান থেকে কী সমাধান সূত্র বের হয়।


```