দ্য ওয়াল ব্যুরো : শনিবার বিকালে ইন্দোনেশিয়ার জাকার্তা বিমান বন্দর থেকে উড়ে গিয়েছিল একটি বোয়িং ৭৩৭ বিমান। টেক অফের চার মিনিট পরে তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রক থেকে জানানো হয়েছে, বিমানটি বোর্নিও দ্বীপে পন্টিয়ানাক নামে এক জায়গায় যাচ্ছিল। ওই বিমানে ১৩০ জন যাত্রীর সিট থাকে। নিখোঁজ হওয়া বিমানে কতজন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন এখনও জানা যায়নি।
https://twitter.com/flightradar24/status/1347850078644563969