Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলন মাস্ক ভরসা রাখছেন এই ভারতীয়র উপর, কে এই শ্রীরাম কৃষ্ণণ

দ্য ওয়াল ব্যুরো: এক ভারতীয়কে সরিয়ে আর এক ভারতীয়র উপর আস্থা রাখছেন টুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Mask)। দায়িত্ব নেওয়ার পরই ছাঁটাইয়ের পথে হেঁটেছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শুধু সিইও পরাগকেই নয়, টুইটারের চিফ ফাইন্যানশিয়

ইলন মাস্ক ভরসা রাখছেন এই ভারতীয়র উপর, কে এই শ্রীরাম কৃষ্ণণ

শেষ আপডেট: 2 November 2022 15:05

দ্য ওয়াল ব্যুরো: এক ভারতীয়কে সরিয়ে আর এক ভারতীয়র উপর আস্থা রাখছেন টুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Mask)। দায়িত্ব নেওয়ার পরই ছাঁটাইয়ের পথে হেঁটেছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শুধু সিইও পরাগকেই নয়, টুইটারের চিফ ফাইন্যানশিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকেও চাকরি থেকে বের করে দেন টুইটার মালিক। জানিয়েছিলেন ঢেলে সাজানো হবে মাইক্রো ব্লগিং এই সাইটটিকে। সেই কারণে আর এক ভারতীয় শ্রীরাম কৃষ্ণণকে (Sriram Krishnan) নিজের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন ইলন মাস্ক।

কে এই শ্রীরাম কৃষ্ণণ (Sriram Krishnan) ?

শ্রীরাম কৃষ্ণণ এক সময় টুইটার সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি এখন সিলিকন ভ্যালি ইনভেস্টমেন্ট ফার্ম অ্যান্ড্রিসেন হোরোভিটজের একজন অংশীদার। এই সংস্থাই মাস্ককে টুইটার কিনতে সাহায্য করেছিল। এছাড়াও বিটস্কি, হোপিন এবং পলিওয়ার্কের বোর্ডেও কাজ করেন কৃষ্ণণ।

শ্রীরামের জন্ম ও বেড়ে ওঠা চেন্নাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন চাকুরীজীবী, আর মা ঘর সামলাতেন। এসআরএম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তিতে বিটেক করেন তিনি। ২০০৫ সালে ২১ বছর বয়েসে আমেরিকায় পাড়ি দেন শ্রীরাম কৃষ্ণণ।

২০০৫ সালে মাইক্রোসফটে চাকরি শুরু করেন। এরপরই তিনি টুইটারে যোগ। টুইটার ছাড়াও তিনি ইয়াহু, ফেসবুক ও স্ন্যাপেও কাজ করেন। সেইসব সংস্থায় ম্যানেজিং ডিরেক্টর পদে কাজ করেছেন শ্রীরাম।

২০২১ সালে অ্যান্ড্রিসেন হোরোভিটজের সঙ্গে যুক্ত হন। এখনও পর্যন্ত শ্রীরাম কৃষ্ণণ ২৩টি সংস্থায় বিনিয়োগ করেছেন। তাঁর শেষ বিনিয়োগ চলতি বছরের ৪ অক্টোবর লাস্য ল্যাবে ৪.২ মিনিয়ন ইউএস ডলার।

শ্রীরাম তাঁর স্ত্রী আরতি রামামূর্তির সঙ্গে 'দ্য গুড টাইম শো' নামে পডকাস্ট হোস্ট করেন। সেখানেই তিনি প্রযুক্তি ও এবং ক্রিপ্টো নিয়ে কথা বলেন। ইলন মাস্ক থেকে মার্ক জুকারবার্গ সকলেই তাঁর এই শোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সেই সফল ভারতীয় এখন ইলনের সঙ্গে যুক্ত হলেন।

টুইটারে কোনও শ্রেণি থাকবে না, ফেলো কড়ি মাখো তেল, স্পষ্ট করলেন মাস্ক


```