Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রামপ্রসাদের গানে সেরা গীতিকার শ্রীজাত! কী প্রতিক্রিয়া কবির

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'মানবজমিন' ছবিটি। সেই ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠে রামপ্রসাদের বিখ্যাত গান 'মন রে কৃষিকাজ জানো না' শুনে আপ্লুত হয়েছিলেন অনেকেই। তবে, এবার এই গান নিয়েই বিতর্কের মুখে মানবজমিন ছবির পরিচালক কবি শ্রীজ

রামপ্রসাদের গানে সেরা গীতিকার শ্রীজাত! কী প্রতিক্রিয়া কবির

শেষ আপডেট: 14 May 2023 10:44

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'মানবজমিন' ছবিটি। সেই ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠে রামপ্রসাদের বিখ্যাত গান 'মন রে কৃষিকাজ জানো না' শুনে আপ্লুত হয়েছিলেন অনেকেই। তবে, এবার এই গান নিয়েই বিতর্কের মুখে মানবজমিন ছবির পরিচালক কবি শ্রীজাত (Srijato reacts on controversy)।

শনিবার টেলি সিনে অ্যাওয়ার্ডের একটি মনোনয়নপত্রের ছবি ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। সেই মনোনয়ন পত্রে 'মন রে কৃষিকাজ জানো না' গানের জন্য সেরা গীতিকারের পুরস্কারের জন্য মনোনীত (nomination as best song writer) করা হয় শ্রীজাতকে। স্বাভাবিক ভাবেই এই মনোনয়ন পত্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বহুল প্রচারিত রামপ্রসাদের গান (song originally belonged to Ramprasad ) লেখার 'ক্রেডিট' কীভাবে প্রাপ্য শ্রীজাতর সে নিয়েও প্রশ্ন ওঠে অনেক মহলেই।

রবিবার এই নিয়ে ফেসবুকে মুখ খুললেন কবি শ্রীজাত। তাঁর কথায়, এই মনোনয়ন পত্র তাঁর কাছে এসে পৌছালে তিনি যোগাযোগ করেন পুরস্কার সংস্থার সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের সঙ্গে। তাঁর কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন সম্পাদক এমনটাই জানান শ্রীজাত। জানা গেছে, পরবর্তীতে ওই ছবিরই অন্য একটি গানের জন্য ফের মনোনয়নপত্র পাঠানো হয় শ্রীজাতকে।

তবে, এই পুরস্কার গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি শ্রীজাতর তরফে। পাশাপাশি, সংস্থার পক্ষ থেকে এই ভুলের জন্য কোনওরকম আনুষ্ঠানিক কৈফিয়ৎ দেওয়া হয়নি। ফলে, প্রযোজক রানা সরকার জানান যে মানবজমিন ছবির জন্য কোনও রকম মনোনয়নই স্বীকার করা হবে না এই পুরস্কারের জন্য।

প্রকাশিত হল ISC ও ICSE রেজাল্ট, দু'টোতেই শীর্ষে বাংলা


```