Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Sri Lanka : শ্রীলঙ্কার আর্থিক সংকট বাড়ছে, ফুরিয়ে গিয়েছে ডিজেল

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কায় (Sri Lanka) ডিজেল বিক্রি বন্ধ হয়ে গেল। ফলে স্তব্ধ হয়ে গেল বেশিরভাগ যানবাহন। ওই দ্বীপরাষ্ট্রে অধিবাসীর সংখ্যা প্রায় ২ কোটি ২০ লক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার (Sri

Sri Lanka : শ্রীলঙ্কার আর্থিক সংকট বাড়ছে, ফুরিয়ে গিয়েছে ডিজেল

শেষ আপডেট: 31 March 2022 12:58

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কায় (Sri Lanka) ডিজেল বিক্রি বন্ধ হয়ে গেল। ফলে স্তব্ধ হয়ে গেল বেশিরভাগ যানবাহন। ওই দ্বীপরাষ্ট্রে অধিবাসীর সংখ্যা প্রায় ২ কোটি ২০ লক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার (Sri Lanka) পেট্রল পাম্পগুলিতে ডিজেল মিলছে না। দেশের বেশিরভাগ যানবাহন ডিজেলে চলে। পেট্রল পাম্পে পেট্রল এখনও মিলছে ঠিকই কিন্তু তা পাওয়া যাচ্ছে খুব অল্প দামে।

স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। তার বিদেশী মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য। ফলে অতি প্রয়োজনীয় পণ্যও আমদানি করা যাচ্ছে না। সেখানকার (Sri Lanka) পরিবহণ মন্ত্রী দিলাম আমুনুগামা বলেন, যে বাসগুলি গ্যারেজে রয়েছে, সেখান থেকে আমরা জ্বালানি বার করে নিচ্ছি। সেই জ্বালানি অন্য গাড়িতে কাজে লাগানো হচ্ছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি চালানো হচ্ছে না।

শ্রীলঙ্কায় যত বাস চলে, তার দুই তৃতীয়াংশ বেসরকারি মালিকানাধীন। বেসরকারি বাসের মালিকরা জানিয়েছেন, তাঁরা আর তেল কিনতে পারছেন না। শুক্রবার থেকে অত্যন্ত জরুরি বাস পরিষেবাও বন্ধ হয়ে যাবে। প্রাইভেট বাস অপারেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জেমুনু বিজয়রত্নে বলেন, "এখনও আমাদের কাছে যেটুকু ডিজেল আছে, তার সাহায্যে বাস চালাচ্ছি। কিন্তু শুক্রবার থেকে বাস পুরোপুরি বন্ধ হয়ে যাবে।"

সরকারি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রোজ ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। কারণ জেনারেটর চালানোর মতো ডিজেল নেই। সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্ডিনান্ডো বলেন, "আমাদের বলা হয়েছে, দু'দিনের মধ্যে জ্বালানি সরবরাহ করা হবে। তা যদি সত্যি হয়, তাহলে পাওয়ার কাটের সময় কিছুটা কমানো যাবে।" দীর্ঘসময় বিদ্যুৎ না থাকার জন্য দিনে মাত্র আড়াই ঘণ্টা কাজ করছে কলম্বোর শেয়ার বাজার। বহু অফিস বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন : Imran Threat : ইমরানকে খুনের চেষ্টা হতে পারে, দাবি তাঁর দলের নেতার


```