Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sri Lanka Crisis: রাতভর তুমুল বিক্ষোভের পরে গ্রেফতার ৪৫ জন, কলম্বোর কার্ফু শিথিল হল

দ্য ওয়াল ব্যুরো: রাতভর উত্তাল পরিস্থিতি পার করে আজ, শুক্রবার সকালে কার্ফু শিথিল হল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় (Sri Lanka Crisis)। গতরাতে বিক্ষোভ দমন করতে আধাসামরিক পুলিশ ইউনিট, একটি বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে হয়। গ্রেফতার করা হয়েছে কমপক্ষ

Sri Lanka Crisis: রাতভর তুমুল বিক্ষোভের পরে গ্রেফতার ৪৫ জন, কলম্বোর কার্ফু শিথিল হল

শেষ আপডেট: 1 April 2022 07:17

দ্য ওয়াল ব্যুরো: রাতভর উত্তাল পরিস্থিতি পার করে আজ, শুক্রবার সকালে কার্ফু শিথিল হল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় (Sri Lanka Crisis)। গতরাতে বিক্ষোভ দমন করতে আধাসামরিক পুলিশ ইউনিট, একটি বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে হয়। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৪৫ জনকে।

গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। একে বিশ্ববাজারে বেড়েছে ঋণের বোঝা, সামাল দিতে হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কা। পাশাপাশি খাদ্য সঙ্কট, জ্বালানি কম, বিদ্যুৎ নেই, শ্রীলঙ্কা এই কয়েকদিনে এমনই নানা সমস্যায় জর্জরিত। গতকাল মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাজধানীর পথে নামেন হাজার হাজার মানুষ।

এর পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapaksa) বাড়ির কাছে বিক্ষোভ মিছিল করে তাঁর পদত্যাগের দাবি তোলে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিক্ষোভকারীদের। বাড়ির সামনে বিক্ষোভ দেখানো। উত্তপ্ত জনতাকে আটকাতে পথে নামে সেনা বাহিনী। দফায় দফায় উত্তেজিত জনতার সঙ্গে কলম্বোর রাস্তায় সংঘর্ষ বাধে (Sri Lanka Crisis)। নামানো হয় স্পেশাল টাস্ক ফোর্সও।

উত্তেজিত জনতার মধ্যে থেকে উড়ে আসতে থাকে বোতল, পাথর। তাঁদের পথ রুদ্ধ করতে ডাকা হয় প্যারা মিলিটারি ফোর্স। কাঁদানে গ্যাস ও জল কামান দিয়ে জমায়েত ছিন্নভিন্ন করে দেওয়ার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর রাজপথের।

পুলিশের এক মুখপাত্র বলে, "গত রাতে মিরিহানা, নুগেগোডায় বিক্ষোভের পরে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বাস, জিপ ও দু'টি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি জলকামান ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।"

কলম্বোর অবস্থা এখন সাংঘাতিক। পাম্পে নেই ডিজেল। কারেন্ট নেই, জল নেই।! রাস্তার আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তার ওপর ব্যাপক খাদ্য সঙ্কট। ওষুধেরও দেখা নেই। অচল হয়ে পড়ছে দেশের স্বাস্থ্য পরিষেবা।

১০ দিনে ৯ বার বাড়ার পরে আজ তেলের দাম বাড়ল না, এপ্রিল ফুল নয় তো!


```