
শেষ আপডেট: 15 May 2023 16:17
দ্য ওয়াল ব্যুরো: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (SRH vs GT) ওপেনার শুভমান গিলের দারুণ সেঞ্চুরি (Subhman Gill get century in Indian Premier League)। চলতি আসরে বলে বলে এবার সেঞ্চুরি হচ্ছে। শুভমান করলেন ৫৮ বলে ১০১ রান, যার মধ্যে রয়েছে ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা।
পাশাপাশি হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার একাই পাঁচ উইকেট নিয়েছেন। গুজরাত শেষমেশ করেছে ১৮৮/৯।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত দলের পক্ষে শুভমান ছাড়াও সাই সুদর্শন ৪৭ রান করেছেন। না হলে বাকি কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হার্দিক ৮ রান ও ঋদ্ধিমান ফিরেছেন শূন্য রানে।

শুভমান যা খেলেছেন, তা এককথায় ক্ল্যাসিক। ২২ বলে প্রথম ৫০ রান করেছেন। ১০০ রান এসেছে ৫৬ বলে। গুজরাতের বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তিনজন শূন্য রান করে আউট হয়েছেন।
তার মধ্যে হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমার একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচের রং বদল করে দিয়েছেন। তিনি বুড়ো হাড়ে ভেলকি দেখালেন। এক ওভারে তিনি তিনটি উইকেট নিয়েছেন, একটি রান আউট হয়েছে। ছয় বলের মধ্যে চারটিতে উইকেট গিয়েছে বিপক্ষের।
বরুণকে না নিয়ে উপেক্ষা করেছিল চেন্নাই, ধোনিদের হারিয়ে জবাব নাইট স্পিনারের