Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কোন শ্রীসন্থ? চমকে উঠল নেট দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর কেরিয়ার মাত্র ৬ বছরের। তার মধ্যেই পেয়েছেন একটি টি ২০ ও একটি ৫০ ওভার বিশ্বকাপের ট্রফি। কখনও মাথা গরম করে বিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরা, কখনও স্পট ফিক্সিংয়ের কালো ছায়া, সবই দেখা গিয়েছে তাঁর ছোট্ট কে

এ কোন শ্রীসন্থ? চমকে উঠল নেট দুনিয়া

শেষ আপডেট: 8 July 2018 13:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর কেরিয়ার মাত্র ৬ বছরের। তার মধ্যেই পেয়েছেন একটি টি ২০ ও একটি ৫০ ওভার বিশ্বকাপের ট্রফি। কখনও মাথা গরম করে বিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরা, কখনও স্পট ফিক্সিংয়ের কালো ছায়া, সবই দেখা গিয়েছে তাঁর ছোট্ট কেরিয়ারে। এইরকম বিতর্কিত ও খামখেয়ালি চরিত্রের জন্য কম সমালোচনা হয়নি তাঁর। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফিরে এলেন তিনি, শান্তাকুমারণ শ্রীসন্থ। তাঁর আবির্ভাবেই ফের ঝড় উঠেছে, তবে এ বার সোশ্যাল মিডিয়ায়। জাতীয় ক্রিকেট দল থেকে চির নির্বাসনের পর একরকম গায়েবই হয়ে গিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, রূপোলি পর্দায় এন্ট্রি নিতে দেখা যেতে পারে শ্রীসন্থকে। সেই সম্ভাবনাকেই সত্যি করে কন্নড় ছবি 'কেমপেগোড়া ২'তে অভিনয় করতে চলেছেন শ্রীসন্থ। জোর কদমে চলছে ছবির শুটিং। তার আগে টুইটারে নিজের নতুন লুকের ছবি পোস্ট করেছেন বছর পঁয়ত্রিশের এই তারকা। পুরনো শ্রীসন্থকে যাঁরা মনে রেখেছেন, এই নয়া লুক দেখে তাঁদের চমক লাগারই কথা। https://twitter.com/jha_siddhus94/status/1014972766653591552 নেটিজেনরা ইতিমধ্যেই বলাবলি শুরু করেছেন, এ কোন শ্রীসন্থ? অবিশ্বাস্য পেশীর খেলা শরীর জুড়ে। সলমন থেকে টাইগার শ্রফ- যে কোনও বলি তারকাকে ক্লিন বোল্ড করে দিতে পারেন শ্রীসন্থ। তাঁর নতুন চেহারা রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। শ্রীসন্থ নিজের জিমের ভিডিও মাঝেমধ্যেই তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেন। এই ছবি দেখার পর শুরু হয়েছে রসিকতাও। নেটিজেনরা বলছেন, এখন যদি হরভজন সিংহ চড় মারতেন শ্রীসন্থকে, তা হলে সেটা বোধহয় 'ভাজ্জি'র জন্য সুখের বিষয়ে হত না। অনেকে তো রীতিমতো টুইট করে হরভজনকে চ্যালেঞ্জ করেন এ বার শ্রীসন্থকে থাপ্পর মেরে দেখানোর জন্য। https://www.instagram.com/p/Bk9egxagFrF/?utm_source=ig_share_sheet&igshid=1pfhhi97ps541&r=wa1 খেলার জগতে হাতেখড়ি খুব কম বয়সে। ২০০০ সালে প্রথম 'ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি'তে এন্ট্রি নেন। ধীরে ধীরে ক্রিকেট মাঠে ঝড় তোলেন এই তরুণ গতিময় পেসার। কিন্তু খেলার মাঠে বারবার জড়িয়ে পড়েন নানা বিতর্কে। ২০০৮ সালে মোহালিতে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচের পর শ্রীসন্থকে চড় মারার অভিযোগ ওঠে 'ভাজ্জি'র বিরুদ্ধে। https://www.instagram.com/p/Bk9edTWApNT/?utm_source=ig_share_sheet&igshid=r1m19t0cvs4a&r=wa1 তবে, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ঝড় বয়ে যায় শ্রীসন্থের কেরিয়ারে। রাজস্থান রয়্যালসের হয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। ওই বছরই মে মাসে তাঁকে জাতীয় দল থেকে বরখাস্ত করে বিসিসিআই। তারপর আর ভারতীয় দলে ফিরতে পারেননি শ্রীসন্থ।

```