Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুর্জ খলিফায় প্রবল ভিড়, দর্শকদের জন্য শ্রীভূমির দরজা বন্ধ হল অষ্টমীতেই

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের শ্রীভূমি (Sreebhumi) যেন দেশপ্রিয় পার্ক। সবচেয়ে বড় দুর্গা ছিল না, তবে শ্রীভূমিতে এবছর ছিল বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। দর্শকদের জন্য তার দরজা বন্ধ করে দেওয়া হল। জ্বর, দুর্বলতা, এইমসে ভর্তি মনমোহন, অবস্থা স্থিতিশ

বুর্জ খলিফায় প্রবল ভিড়, দর্শকদের জন্য শ্রীভূমির দরজা বন্ধ হল অষ্টমীতেই

শেষ আপডেট: 14 October 2021 01:48

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের শ্রীভূমি (Sreebhumi) যেন দেশপ্রিয় পার্ক। সবচেয়ে বড় দুর্গা ছিল না, তবে শ্রীভূমিতে এবছর ছিল বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। দর্শকদের জন্য তার দরজা বন্ধ করে দেওয়া হল। জ্বর, দুর্বলতা, এইমসে ভর্তি মনমোহন, অবস্থা স্থিতিশীল শ্রীভূমিতে বুর্জ খলিফা দেখতে পুজোর শুরু থেকেই ভিড় করছিলেন উৎসবপ্রিয় জনতা। দ্বিতীয়া, তৃতীয়া থেকেই সেখানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। পুজো যত এগোতে থাকে, বুর্জ খলিফায় ভিড় ততই বাড়তে থাকে। শেষমেশ দমকলমন্ত্রী সুজিত বসুর এই বিখ্যাত পুজো দর্শকদের ভিড়ের চাপ আর নিতে পারল না। বন্ধ করা হল মণ্ডপের দরজা। বছর কয়েক আগে একবার দেশপ্রিয় পার্কের পুজোতেও এমন ঘটনা ঘটেছিল। সবচেয়ে বড় দুর্গা দেখতে এত মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে যে একটা সময় মণ্ডপ বন্ধ করে দিতে হয়। শ্রীভূমির পুজোয় এবার অন্যতম চমক ছিল বুর্জ খলিফার লেজার চমক। কিন্তু তা একদিন আগেই বন্ধ করতে হয়েছিল। লেজারের আলোতে বিমান চলাচলে অসুবিধা হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় বিমানবন্দরে। সপ্তমীর সন্ধ্যাতেও তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শ্রীভূমির গোটা মণ্ডপেই দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```