Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

হিন্দি প্রশ্নের উত্তর ঝরঝরে ইংরেজিতে! পলিগ্রাফ টেস্টে কী কী জিজ্ঞেস করা হল আফতাবকে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকার (Sraddha Walker) খুনের ঘটনায় শ্রদ্ধার প্রেমিক অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ টেস্ট (Aftab polygraph test) করা হয়েছে আজ। দিল্লির রোহিনীতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সকাল ১১.৫০ নাগাদ আফতাবে

হিন্দি প্রশ্নের উত্তর ঝরঝরে ইংরেজিতে! পলিগ্রাফ টেস্টে কী কী জিজ্ঞেস করা হল আফতাবকে

শেষ আপডেট: 25 November 2022 11:16

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকার (Sraddha Walker) খুনের ঘটনায় শ্রদ্ধার প্রেমিক অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ টেস্ট (Aftab polygraph test) করা হয়েছে আজ। দিল্লির রোহিনীতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সকাল ১১.৫০ নাগাদ আফতাবের পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়। সূত্রের খবর, এদিন আফতাবকে শ্রদ্ধার খুনের (Sraddha Walker Murder) ঘটনা ছাড়াও তার ছোটবেলার নানা ঘটনা নিয়ে প্রশ্ন করেছেন তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, এদিন আফতাবকে সমস্ত প্রশ্ন হিন্দিতে করা হলেও প্রতিটি প্রশ্নের উত্তরই ইংরেজিতে দিয়েছে সে। শ্রদ্ধার খুন সম্পর্কিত একাধিক প্রশ্ন এদিন করা হয়েছিল আফতাবকে। ঠিক কীভাবে সে শ্রদ্ধাকে খুন করল এবং কীভাবেই বা শ্রদ্ধার দেহ টুকরো করে কেটে জঙ্গলে ফেলে দিয়ে এল, সেই বিষয়ে তাকে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। এছাড়া শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া, দিল্লি এবং মুম্বাইয়ের ফ্ল্যাটে একত্রে থাকার ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানা গেছে।

শ্রদ্ধাকে খুন করা, দেহ টুকরো করার জন্য কী ধরনের অস্ত্র সে ব্যবহার করেছিল, কীভাবেই বা প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, সেই সমস্ত কিছুই আফতাবের কাছে জানতে চাওয়া হয়েছে। শ্রদ্ধার ফোনটি কোথায় ফেলা হয়েছে, সেই প্রশ্নও করা হয়েছে আফতাবকে। এছাড়াও তদন্তকারীরা আফতাবের পারিবারিক জীবন এবং তার ছোটবেলা কীভাবে কেটেছে, সেই বিষয়েও জানতে চেয়েছেন বলে সূত্রের খবর।

এদিন আফতাবকে মোট ৫০টি প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে। শ্রদ্ধার ফোনটি লুকিয়ে রাখার বিষয়ে আফতাবের জবাব সঠিক হলে, এবং সেটি খুঁজে পাওয়া গেলে তদন্তের পথে অনেকটাই এগোনো যাবে বলে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, গত পরশু, অর্থাৎ বুধবারই আফতাবের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু জ্বর এবং অন্যান্য অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার সেই পরীক্ষা এড়িয়ে যায় আফতাব। অবশেষে আজ দীর্ঘক্ষণ আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত সে তদন্তে সহযোগিতা করেছে বলেই জানিয়েছেন আধিকারিকরা।

বিয়ের জন্য চাপ, মামলা তোলার হুমকি! ধর্ষকদের অত্যাচারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নাবালিকা


```