Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

# Breaking : মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চাওয়া প্রাক্তন বিএসএফ জওয়ানের মনোনয়ন নাকচ

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী হতে চেয়েছিলেন বিএসএফ থেকে বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদব। সমাজবাদী পার্টি সত্যিই প্রার্থী করেছিল তাঁকে। সেইমতো তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। মঙ্গলবার নির্বাচন কমিশন

# Breaking : মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চাওয়া প্রাক্তন বিএসএফ জওয়ানের মনোনয়ন নাকচ

শেষ আপডেট: 1 May 2019 10:37

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী হতে চেয়েছিলেন বিএসএফ থেকে বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদব। সমাজবাদী পার্টি সত্যিই প্রার্থী করেছিল তাঁকে। সেইমতো তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। মঙ্গলবার নির্বাচন কমিশন তাঁকে বলে, আরও কয়েকটি নথি জমা দিতে হবে। অভিযোগ, তিনি ওই নথি জমা দিতে পারেননি। তাই বুধবার তাঁর মনোনয়ন নাকচ হয়ে গেল। তেজ বাহাদুর এদিন বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভুল ও একপেশে। আমি তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। তিনি মিডিয়াকে বলেন, আমাকে গতকাল সন্ধ্যা সওয়া ছ’টার মধ্যে কয়েকটি নথি জমা দিতে বলেছিল। আমি সবই জমা দিয়েছিলাম। তবুও আমার মনোনয়ন বাতিল করে দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠায়। তাতে বলা হয়, কেন্দ্র অথবা রাজ্য সরকারের কোনও কর্মী যদি দুর্নীতি বা আদেশ অমান্য করার অভিযোগে বরখাস্ত হন, তাঁকে পাঁচ বছর প্রচার করতে দেওয়া হয় না। তেজ বাহাদুর কয়েক বছর আগে অভিযোগ করেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীদের নিম্নমানের খাবার দেওয়া হয়। ২০১৭ সালের এপ্রিলে তাঁকে বরখাস্ত করা হয়। বারাণসী কেন্দ্রে প্রথমে তেজ বাহাদুর নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দেন। সেখানে বিস্তারিত উল্লেখ করেছিলেন, কেন তাঁকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি সমাজবাদী পার্টি থেকে ফের মনোনয়ন পেশ করেন। সেখানে বরখাস্তের কারণ উল্লেখ করেননি। ২০১৪ সালে মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। তিনি দু’লাখের বেশি ভোট পেয়েছিলেন। এবার তিনি ঘোষণা করেন, তেজ বাহাদুরকে সমর্থন করবেন।    

```