
শেষ আপডেট: 5 November 2019 06:32
মঙ্গলবার সকালেই একটি ছবি টুইট করেছেন বিরাট। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে বসে ব্রেক ফাস্ট সারছেন দু’জনে। সোমবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। এদিন টুইট করে তাঁর সমস্ত ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি।
ছুটি কাটাতে যাওয়ার আগে জানিয়েছিলেন, তাঁরা দু’জনেই ক্লান্ত। বিরাটের উপর যেমন দক্ষিণ আফ্রিকা সিরিজের চাপ ছিল, তেমন বলিউডে নিজের ছবির কাজে চূড়ান্ত ব্যস্ত ছিলেন অনুষ্কাও। তাই একটু তাজা হাওয়া দরকার তাঁদের।
বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে। দিল্লির দূষণ আর মুসফিকুরের ব্যাটের সামনে রোহিত শর্মার দলকে খেতে হয়েছে হোঁচট। বিরাট আশাবাদী ফর্মে ফিরবে দল। বুধবারই দ্বিতীয় ম্যাচে জয় পাবে ভারত। তবে আপাতত তিনি হাঁফ ছেড়ে নিশ্বাস নেবেন ক’দিন। ভুটানের পাহাড়ে। ফিরে এসে বাড়তি উদ্যমে নামবেন মাঠে।