Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালে বাড়ি ফিরেই মোদীর ‘মন কি বাত’ শুনে প্রশংসার টুইট করলেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ রয়েছেন সৌরভেই। তিনি ঘরে চুপচাপ বসে থাকার বান্দা নন, সেটি ফের একবার প্রমাণ করলেন। রবিবার সকাল ১১টার পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেই টিভি চালিয়ে শুনেছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। ওই অনু্ষ্ঠানে অস্ট্রেলিয়ার মাঠ

সকালে বাড়ি ফিরেই মোদীর ‘মন কি বাত’ শুনে প্রশংসার টুইট করলেন সৌরভ

শেষ আপডেট: 31 January 2021 13:43

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ রয়েছেন সৌরভেই। তিনি ঘরে চুপচাপ বসে থাকার বান্দা নন, সেটি ফের একবার প্রমাণ করলেন। রবিবার সকাল ১১টার পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেই টিভি চালিয়ে শুনেছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। ওই অনু্ষ্ঠানে অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। যা শুনে পালটা টুইট করে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পিএমও-র টুইটার অ্যাকাউন্টে করা মোদীর ভাষণের উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন নামী অধিনায়ক। সব থেকে বড় কথা, সদ্য একজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেই টিভিতে প্রধানমন্ত্রীর ভারতীয় দল প্রসঙ্গে বক্তব্য শুনেই পালটা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন,  ‘‘এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ধাক্কা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক হয়ে থাকবে।’’ প্রধানমন্ত্রীর এই ভাষণের উত্তর দিতে গিয়ে সৌরভ লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’’ https://twitter.com/SGanguly99/status/1355811686695882754 প্রধানমন্ত্রীর ভাষণকে রিটুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি তেরঙার ছবি পোস্ট করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘‘আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে, এই কথা আমরাও দিচ্ছি।’’ এমনকি যাঁর নেতৃত্বে এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে, সেই অজিঙ্ক্যা রাহানে পর্যন্ত প্রশংসা করে মোদীকে টুইট করেছেন, ‘‘এই মন্তব্যের সাহায্যে আমাদের আরও উৎসাহিত করার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়েই গর্বের। ভবিষ্যতেও এরকম পারফরম্যান্স করে আমরা আরও প্রেরণা দিয়ে যাব।’’  

```